বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
ঘূর্ণিঝড় বুলবুলের রাতেও এলো আরেক বুলবুলি

ঘূর্ণিঝড় বুলবুলের রাতেও এলো আরেক বুলবুলি

Sharing is caring!

ঘূর্ণিঝড় বুলবুল’র দূর্যোগপূর্ণ মুহুর্তে শনিবার দিবাগত রাত ১২ টার পর মোংলার মিঠাখালী গ্রামে এটিসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উপকূলীয় এলাকার আশ্রয়কেন্দ্রে হনুফা বেগমের কোল আলো করে জন্ম নিয়েছে নবজাতক এক শিশু কন্যা।

ঘূর্ণিঝড় ’বুলবুল’র নামানুসারে নবজাতক শিশু কন্যার নাম রাখা হয়েছে ’বুলবুলি’। নবজাতক শিশু কন্যার পিতা বায়জিদ শিকদার তার নবজাতক কন্যার নাম বুলবুলি রেখেছেন।

এবিষয়ে মোংলা উপজেলা নির্বাহি অফিসার মো. রাহাত মান্নান জানিয়েছেন গর্ভধারিণী হনুফা বেগমের জন্য মোংলা পরিবার পরিকল্পনা অফিস থেকে ধাত্রী এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসক পাঠানো হয়েছিল। নবজাতক কন্যা বুলবুলি এবং তার মাতা হনুফা বেগম সুস্থ আছেন।

এদিকে শনিবার (০৯ নভেম্বর) দুপুরে আবহাওয়া অধিদপ্তরের ১০নম্বর মহাবিপদ সংকেত পাওয়ার চর অঞ্চলের মানুষ আশ্রয়ের জন্য যখন ছুটাছুটি করছিল পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ সরকারি আবাসন প্রকল্পের ঘরে তখনই আবুল কালাম ও হুমায়রা বেগম দম্পতির প্রথম সন্তানের জন্ম হয়। সদ্য জন্ম নেওয়া এই কন্যা সন্তানের নামও রাখা হয়েছে বুলবুলি আক্তার বন্যা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD