রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
১১ নভেম্বরের জেএসসি-জেডিসি পরীক্ষাও স্থগিত

১১ নভেম্বরের জেএসসি-জেডিসি পরীক্ষাও স্থগিত

Sharing is caring!

ঘূর্ণিঝড় ‘বুলবুল’র কারণে আগামী ১১ নভেম্বরের (সোমবার) জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা স্থগিত করা হয়েছে।

শনিবার (০৯ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালেয়র জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্ত্রণালয় জানায়, ১১ নভেম্বরের জেএসসি পরীক্ষা ১৩ নভেম্বর এবং জেডিসি পরীক্ষা ১৬ নভেম্বর একইসময়ে অনুষ্ঠিত হবে।

এর আগে শনিবারের জেএসসি ও জেডিসি পরীক্ষা স্থগিত করা হয়। পরে এদিনের জেএসসির পরীক্ষা ১২ নভেম্বর ও জেডিসির পরীক্ষা ১৪ নভেম্বর নেওয়ার সিদ্ধান্ত হয়।

অষ্টম শ্রেণির জেএসসি-জেডিসি পরীক্ষায় এছর অংশ নিচ্ছে ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ জন শিক্ষার্থী।

সূচি অনুযায়ী, ২ নভেম্বর থেকে জেএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়ে শেষ হওয়ার কথা ছিল ১১ নভেম্বর। কিন্তু ঘূর্ণিঝড়ের কারণে এখন পর্যন্ত দু’দিনের পরীক্ষা স্থগিত করতে হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD