বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
কলাপাড়াকে জেলা করার দাবীতে সরকারি এম বি কলেজে মানববন্ধন

কলাপাড়াকে জেলা করার দাবীতে সরকারি এম বি কলেজে মানববন্ধন

Sharing is caring!

পটুয়াখালী (কলাপাড়া) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপজেলাকে জেলায় রুপান্ত্রিত করার দাবীতে কলেজ শিক্ষক শিক্ষার্থীর ব্যানারে মানববন্ধন করা হয়েছে।

শনিবার সকাল ১১ টায় সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস অনার্স কলেজ ছাত্র শিক্ষক’র উদ্যোগে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। প্রায় ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে ছাত্র শিক্ষক ছাড়াও ঢাকাস্থ কলাপাড়া সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তব্য রাখেন, মোজাহার উদ্দিন বিশ্বাস সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শহিদুল আলম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ড.শহিদুল ইসলাম বিশ্বাস, সরকারি কলেজ অনার্স শাখার ছাত্রলীগ সভাপতি আসাদুজ্জামন হিরন, শিক্ষার্থী জাকিয়া আক্তার বৃষ্টিসহ শিক্ষর্থীরা।

বক্তারা জেলার দাবীতে যৌক্তিকতা তুলে ধরে বলেন, কলাপাড়ায় দেশের তৃতীয় সমুদ্র বন্দর, কুয়াকাটা পর্যটন কেন্দ্র, সাবমেরীন ক্যাবল ল্যান্ডিন স্টেশন, শের ই- বাংলা নৌ ঘাটি, মহিপুর ও আলীপুর মৎস্য বন্দর, এশিয়ায় প্রথম পানি যাদুঘর, তাপ বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। এছাড়াও এ উপজেলা দু’টি পৌর সভা, দু’টি থানা সহ সংসদীয় নির্বাচনী আসন রাঙ্গাবালী উপজেলাও রয়েছে।

তাই এ উন্নয়ন মুলক কর্মকান্ডের প্রশাসনিক কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত রাখতে কলাপাড়া উপজেলাকে জেলা ঘোষনা কারা এখন শুধু মাত্র সময়ের দাবী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD