বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার
গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা জানালো নুসরাতের পরিবার

গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা জানালো নুসরাতের পরিবার

Sharing is caring!

নুসরাতের পরিবার।

ফেনী: প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়াসহ বাংলাদেশের সব গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে নুসরাতের পরিবার।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেলে সোনাগাজী পৌর শহরের অদূরে নুসরাতের বাড়িতে গেলে তার পরিবারের পক্ষ থেকে এ কৃতজ্ঞতা জানানো হয়।

নুসরাতের বাবা মাওলানা একেএম মুসা মানিক বলেন, ঘটনার শুরু থেকে তথ্য অনুসন্ধানের জন্য নিরলসভাবে খেটে গেছেন সাংবাদিকরা। তথ্য অনুসন্ধানে তারা বড় ধরনের ভূমিকা রেখেছেন। তাদের কারণে ঘটনাটি বাংলাদেশসহ সারা বিশ্বে সাড়া জাগিয়েছিল। যার ফলে এরকম দৃষ্টান্তমূলক রায় হয়েছে।

নুসরাতের মা শিরিন আখতার বলেন, ‘সব আসামির ফাঁসি হয়েছে। আমরা এ রায়ে খুশি। আমার মেয়ের আত্মা শান্তি পাবে।’

নুসরাতের ভাই নোমান বলেন, ‘এ রায়ে আমরা সন্তুষ্ট। আমরা চাই উচ্চ আদালতেও যেন এ রায়টি বহাল থাকে। রায়ের পর আসামি পক্ষ থেকে বিভিন্নভাবে হুমকি আসছে। রায় কার্যকর না হওয়া পর্যন্ত নিরাপত্তা যেন বহাল থাকে।

নুসরাতের বাড়িতে এসে কথা হয় সোনাগাজী সার্কেলের সিনিয়র পুলিশ সুপার সাইকুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, আগে থেকেই নুসরাতের বাড়িতে ২৪ ঘণ্টা নিরাপত্তায় নিয়োজিত ছিল ৩ জন পুলিশ। রায়ের পর নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে।

এর আগে বহুল আলোচিত ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার মামলায় প্রধান আসামি অধ্যক্ষ সিরাজ-উদ দৌলাসহ ১৬ জনের ফাঁসির রায় দিয়েছেন আদালত।

বেলা সোয়া ১১টার দিকে ফেনী জজকোর্টের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ এ রায় ঘোষণা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD