বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎
পাথরঘাটায় ছাত্রলীগের দু’পক্ষের অবস্থান, পুলিশের লাঠিচার্জ 

পাথরঘাটায় ছাত্রলীগের দু’পক্ষের অবস্থান, পুলিশের লাঠিচার্জ 

Sharing is caring!

বরগুনার পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক এনামুল হোসাইনকে স্বপদে বহালের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে পাথরঘাটা উপজেলা শহরে এসব কর্মসূচি পালন করা হয়।

এদিকে, এনামুলের সমর্থক নেতাকর্মীদের এমন কর্মসূচি প্রতিহত করতে পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অবস্থান নেয় ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা। সরকার দলীয় ছাত্র সংগঠনের এমন উত্তেজনাকর পরিস্থিতি সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায়। পরে পুলিশ তাৎক্ষণিক লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত ও তিনজনকে আটক করে পুলিশ। আটকদের নাম জানা যায়নি।

ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান নাইম বলেন, পুলিশের লাঠিচার্জে ছাত্রলীগের অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। এদের মধ্যে পাঁচজনকে বরিশালে পাঠানো হয়েছে।

পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের সভাপতি হাফিজুর রহমান সোহাগ বলেন, এনামুল ও তার নেতাকর্মীরা যেটা করছেন তা সম্পূর্ণ সংগঠনবিরোধী। তিনি তার পদ ফেরত পাওয়ার জন্য কেন্দ্রে আপিল করতে পারেন। কিন্তু তিনি তা না করে মিছিল মিটিং করে পাথরঘাটায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছেন।

এদিকে, শান্তি শৃঙ্খলা রক্ষাকার জন্য সাদা পোশাকধারীর পাশাপাশি অতিরিক্ত পুলিশ ও ডিবি পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাবুদ্দিন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD