মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ
বিলাস বহুল কীর্তনখোলা লঞ্চে বাবুর্চি খুন!

বিলাস বহুল কীর্তনখোলা লঞ্চে বাবুর্চি খুন!

Sharing is caring!

রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে নোঙর করে রাখা এম ভি কীর্তনখোলা নামে একটি লঞ্চে সহকর্মীর বটির কোপে রুবেল নামে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি ও হামলাকারী দু’জনই লঞ্চটির কর্মচারী ও বাবুর্চি পদে কাজ করতেন বলে জানা গেছে।

শুক্রবার (১৮ অক্টোবর) সকাল ১১টার দিকে ঢাকা-বরিশাল রুটের লঞ্চটিতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে লঞ্চের রান্নাঘরে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়েন বাবুর্চি রুবেল ও ইয়ামিন। এসময় ইয়ামিন রুবেলকে ঘুষি মারেন। এতে ক্ষিপ্ত হয়ে ইয়ামিন তার হাতে থাকা বটি দিয়ে রুবেলকে কোপ দেন। পরে রুবেলকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ভূঁইয়া বলেন, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে কীর্তনখোলা লঞ্চের নিচতলায় রান্নাঘরে দুই বাবুর্চির মধ্যে তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে একজন অপরজনকে বটি দিয়ে আঘাত করলে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে রুবেল নামে এক বাবুর্চি মারা যান।

এদিকে, এ ঘটনায় একটি মামলা হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি শাহ জামান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD