মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক
নির্যাতন-হত্যার প্রতিবাদে বরিশালে শিশুদের মানববন্ধন

নির্যাতন-হত্যার প্রতিবাদে বরিশালে শিশুদের মানববন্ধন

Sharing is caring!

সুনামগঞ্জের ছয় বছরের শিশু তুহিনের নৃশংস হত্যা এবং দেশব্যাপী শিশু নির্যাতন ও হত্যার প্রতিবাদে বরিশালে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিশুরা।

শুক্রবার (১৮ অক্টোবর) বেলা ১১টায় নগরের অশ্বিনী কুমার হল সংলগ্ন সদররোডে এ কর্মসূচির আয়োজন করে শিশু সংগঠন খেলাঘর বরিশাল।

খেলাঘর বরিশালের সভাপতি নাজমুল হোসেন আকাশের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক তৌসিক আহমেদ রাহাত, খেলাঘরের সভাপতি আহসান উল্লাহ মাইনুল, খেলাঘর বরিশালের সদস্য শহিদুল ইসলাম, কামরুন নাহার, রফিকুল হালিম লাবু, কাজী সেলিনা, জগলুল হায়দার শাহিন, শমসের আলি মিঠু, শুভংকর চক্রবর্তী, নিগার সুলতানা হনুফা প্রমুখ।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও শিশু সংগঠনের শিশুদের উপস্থিতিতে মানববন্ধনে বক্তারা বলেন, সারাদেশে যেভাবে শিশু নির্যাতন ও ধর্ষণসহ হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে, তাতে আইন-শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণ ব্যবস্থা ব্যর্থতার পরিচয় দিচ্ছে। আমরা চাই বার বার শুধু শিশু নির্যাতন, ধর্ষণ হত্যার বিচারের নতুন নতুন আইন পাশ না করে, আইনের সঠিক বাস্তবায়ন করা হোক।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD