মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক
বরিশালে বিশ্ব শিশুদিবস পালিত

বরিশালে বিশ্ব শিশুদিবস পালিত

Sharing is caring!

‘আজকের শিশু আনবে আলো, বিশ্বটাকে রাখবে ভালো’ এ স্লোগানকে সামনে রেখে বরিশালে নানা কর্মসূচিতে ‘বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০১৯’ পালিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় নগরের অশ্বিনী কুমার হলে শিশু সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বরিশাল জেলা প্রশাসন ও শিশু একাডেমির যৌথ আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, মহানগর পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা পঙ্কজ রায় চৌধুরী, প্রবীণ সাংবাদিক ও সংস্কৃতিজন এস এম ইকবাল, সৈয়দ দুলাল, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ সভাপতি কাজল ঘোষ প্রমুখ।

এসময় নগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সুবিধাবঞ্চিত শিশু ও শ্রমজীবী শিশুরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD