বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎
পটুয়াখালীতে প্রতিবন্ধী নারীকে ধর্ষনের অভিযোগ

পটুয়াখালীতে প্রতিবন্ধী নারীকে ধর্ষনের অভিযোগ

Sharing is caring!

পটুয়াখালী (গলাচিপা) প্রতিনিধি: পটুয়াখালীর দশমিনায় প্রতিবন্ধী পুতুল রানী (৩৫) ধর্ষনের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। পতুল রানী হচ্ছেন উপজেলার আলীপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের খইশাখালী গ্রামের দেবিন্দ্র দাসের মেয়ে । ধর্ষনকারী হচ্ছেন একই গ্রামের হরেন্দ্র দাসের ছেলে হরিদাস (৫৫)। ৬ অক্টোবর রোববার প্রতিবন্ধী পুতুলের মা রেনু বালা জানান, শনিবার বিকেল আনুমানিক ৫ টার দিকে প্রতিবন্ধী মেয়েকে ঘরে রেখে পাশের বাড়িতে গেলে সেই সুযোগে হরিদাস আমার প্রতিবন্ধী মেয়েকে ধর্ষন করে। আমি ঘটনাটি দেখে ফেললে আমাকে হুমকী দিয়ে তরিগরি করে পালিয়ে যায়। বিষয়টি স্থানীয়ভাবে জানা জানি হলে আমি কোন কিছু উপায় না বুঝে ঐ রাতেই দশমিনা সদর হাসপাতালে নিয়া গেলে ডাক্তার ও নার্স এসে আমার মেয়েকে পটুয়াখালী পাঠিয়ে দেয় । বর্তমানে আমার মেয়ে পটুয়াখালী হাসপাতালে ভর্তি আছে বলে প্রতিবেদককে জানান।
পটুয়াখালী সদর হাসপাতালের ডাক্তার সেলিম মাতব্বর বলেন, মেয়ের গায়ে অনেক আঘাতের চিহ্ন আছে এবং আমার চিকিৎসাধীনে হাসপাতালে ভর্তি আছে।
এ বিষয়ে হরিদাসের ভাই কালীপদ ঘটনাটি ধামাচাপা দেয়ার জন্য বিভিন্ন দ্বারে ঘুরে বেড়াচ্ছেন।
এ প্রতিবন্ধী পুতুল রাণী ধর্ষনের বিষয় আলীপুরা ইউনিয়নের চেয়ারম্যান বাদশাহ ফয়সাল ও ইউপি সদস্য আফজাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
এ বিষয়ে দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) এস, এম জালাল উদ্দিন বলেন, বিষয়টি আমি শুনেছি । ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি । হরিদাসকে ধরার চেষ্টা চলছে। এ বিষয়ে দশমিনা উপজেলা নির্বাহী অফিসার শুভ্রা দাস বলেন, বিষয়টি আমি শুনেছি আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD