মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:২৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ
বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলায় নিন্দা, ভিসির পদত্যাগ দাবী- কেন্দ্রীয় ছাত্র মৈত্রীর

বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলায় নিন্দা, ভিসির পদত্যাগ দাবী- কেন্দ্রীয় ছাত্র মৈত্রীর

Sharing is caring!

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. নাসির উদ্দীন কর্তৃক বিশ্ববিদ্যালয়ের অর্থ তছরুপ, প্রসাশনিক অনিয়ম দূর্নীতি, শিক্ষার্থীদের সাথে অসদাচরণের বিরুদ্ধে গত কয়েকদিন ধরে শিক্ষার্থীরা আন্দোলন করে আসছে। কিন্তু ভিসি তার বিরুদ্ধে আনিত অভিযোগকে অস্বীকার করার পাশাপাশি আন্দোলনকে ভিন্নখাতে সরাতে সরকারবিরোধী রাজনৈতিক বিরোধী দলের সমর্থক তকমা দেয়। গতকাল ভিসি তার অনুগত বহিরাগত সন্ত্রাসী দিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালায়। এতে ২০ শিক্ষার্থী আহত হয়। ছাত্রদের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সভাপতি ফারুক আহমেদ রুবেল ও সাধারন সম্পাদক কাজী আব্দুল মোতালেব জুয়েল।

বাংলাদেশ ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় অফিসে এক বিবৃতে তারা বলেন, “ভিসির প্রসাশনিক অনিয়ম দূর্নীতি ও শিক্ষার্থী হয়রানি প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক। আন্দোলনকে প্রতিহত করতে বহিরাগত দিয়ে হামলা করিয়ে ভিসি কলংকজনক অধ্যায় তৈরি করেছেন। যা বিশ্ববিদ্যালয় ও শিক্ষক সমাজের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে। আমরা এই হামলার হুকুমদাতা ভিসিকে অপসারনের দাবী জানাচ্ছি এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।” তারা আরও বলেন ভিসিকে অপসারণ না করা পর্যন্ত ছাত্রদের চলমান আন্দোলন সর্বাত্মক সংহতি প্রকাশ করছে বাংলাদেশ ছাত্র মৈত্রী”।
কেন্দ্রীয় ছাত্র মৈত্রীর দপ্তর সম্পাদক হাসিবুল ইসলাম ইমরান প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD