মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক
জলবায়ু সুরক্ষার দাবিতে রাস্তায় বাকেরগঞ্জের শিশুরা

জলবায়ু সুরক্ষার দাবিতে রাস্তায় বাকেরগঞ্জের শিশুরা

Sharing is caring!

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে জলবায়ু ধর্মঘট করেছে স্কুল শিক্ষাথীরা।

সুইডেনের জলবায়ু কর্মী ১৬ বছর বয়সী গ্রেটা থুনবার্গের ডাকে সাড়া দিয়ে উপজেলার ৩টি স্কুল ও মাদরাসার ২শ শিক্ষাথী ও তরুণ সংগঠকরা বিভিন্ন দাবি সম্বলিত প্লাকার্ড নিয়ে সড়ক অবরোধ ও জলবায়ু পদযাত্রায় অংশগ্রহণ করেন।

জলবায়ু সংকট থেকে উত্তরণে এবং তরুণ প্রজন্মের সুরক্ষিত ভবিষ্যতের নিশ্চয়তা দিতে বিশ্বনেতাদের দ্রুত পদক্ষেপ গ্রহণের পাশাপাশি সরকারের প্রতি জলবায়ু জরুরি অবস্থা ঘোষণা করতে আহবান জানান ফ্রাইডেস ফর ফিউচার আন্দোলনের এসব ক্ষুদে জলবায়ু কর্মীরা।

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গ্রোবাল ক্লাইমেট অ্যাকশন উইক উপলক্ষে এ কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন ১৩নং ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান জাহিদুল ইসলাম বাবু। ন্যাশনাল ইয়ুথ এনগেজমেন্ট নেটওর্য়াক ও ভিএসও ইন্টারন্যাশনালের সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করে ইয়ুথনেট ও ইয়ুথ ফোরাম ফর সোস্যাল জাস্টিস।

এসময় বক্তব্য রাখেন ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের কো-অর্ডিনেটর সোহানুর রহমান, ভিএসও অ্যালুমনাই এসোসিয়েনের জুবায়ের ইসলাম, ইয়ুথ ফোরাম ফর সোস্যাল জাস্টিসের প্রধান নির্বাহী শাহরিয়ার ফাহিম, এনএইচ রনি প্রমুখ ।

গত বছর আগস্টে সুইডেনের পার্লামেন্টের বাইরে দাঁড়িয়ে শিশু গ্রেটা জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়ায়। পরে সে ‘ফ্রাইডে ফর ফিউচার’ নামে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন বিরোধী আন্দোলন গড়ে তোলে।

সারাবিশ্বে শিশুদের মধ্যে জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে সচেতন করতে এবং জলবায়ু পরিবর্তনের শিকার দেশগুলোর কৌশলগত অবস্থান তুলে ধরার জন্যে ‘ফ্রাইডে ফর ফিউচার’ প্লাাটফর্মের মাধ্যমে কাজ করা হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD