মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ
প্রার্থী হবেন না তবে নেত্রী চাইলে সম্পাদকে রাজি কাদের

প্রার্থী হবেন না তবে নেত্রী চাইলে সম্পাদকে রাজি কাদের

Sharing is caring!

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা চাইলে আবারও দলটির সাধারণ সম্পাদক থাকতে চান ওবায়দুল কাদের। তিনি বলেছেন, পারসোনালি আমি কোনো প্রকার প্রার্থিতা ঘোষণা করব না। নেত্রী যাকে ইচ্ছে দেবেন। আমাকে যদি তিনি থাকতে বলেন, সেটা তিনি বলতে পারেন। আবার বলতে পারেন বিদায়, আরেকজন আসবেন, নতুন মুখ আসবে। ওয়েলকাম! কোনো অসুবিধা নেই।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন।

আগামী ডিসেম্বরে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠানের সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০ ও ২১ ডিসেম্বর এই সম্মেলন হওয়ার কথা।

সভাপতি অপরিবর্তিত রেখে আপনারসহ আরও কয়েকজনের নামও আসছে- এ প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, আমাদের পার্টিতে সভাপতি পার্টির সুপ্রিমো শেখ হাসিনা। আমাদের পার্টিতে বারে বারে যেটা হয়, দলের কাউন্সিলরা সব সময় নেতৃত্ব নির্বাচনে নেত্রীর মাইন্ড সেটের ওপর সবকিছু ছেড়ে দেন। সাধারণ সম্পাদক পদটি পার্টির সুপ্রিমো নির্দেশনায় চলে। এখানে প্রার্থী হওয়ার অধিকার সবার আছে।

তিনি বলেন, নেত্রীর ইচ্ছের বাইরে আসলে কিছু হয় না। নেত্রী সাধারণ সম্পাদক হিসেবে যাকেই পছন্দ করেন, আওয়ামী লীগের কর্মী-কাউন্সিলররা তার প্রতি সবাই ঝুঁকে পড়েন। আমি ভাগ্যবান মানুষ, আমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েছি। অনেক কর্মী আজীবন ত্যাগ করেও এই পদটি পায়নি। একবার হয়েছি, এটা বিরাট সম্মানের ব্যাপার।

‘আরেকবার আমি থাকব কি-না, এটা নির্ভর করে নেত্রীর ওপর। তিনি নতুন কিছুও ভাবতে পারেন। নতুন মুখও চাইতে পারেন। তিনি যেটা চাইবেন, সেটাই হবে। আমাকে যদি বলেন, তুমি অন্য দায়িত্ব পালন করো, আমার কোনো অসুবিধা নেই। আবার তিনি যদি বলেন, থাকতে, থাকব। তিনি যদি বলেন, দায়িত্বের পরিবর্তন হবে, আমার কোনো আপত্তি নেই। নতুন কোনো মুখ আসলে স্বাগত।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমি এটুকু বলতে পারি, আমার চেষ্টা ও আন্তরিকতায় কোনো ঘাটতি ছিল না। অসুস্থ ছিলাম কিছুদিন। অসুস্থতার পরও আমি দল ও সরকারে সমানভাবে সময় দিচ্ছি। যখন যেখানে প্রয়োজন, সেখানে আমি নিজেকে এনগেইজড করছি। এবার নেত্রী কাকে পরবর্তী সাধারণ সম্পাদক হিসেবে পছন্দ করবেন, তিনি যাকে পছন্দ করবেন, তার প্রতি আমাদের সবারই পূর্ণ সমর্থন রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD