বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
লেনোভোর তিন ট্যাবলেট আনল স্মার্ট টেকনোলজিস

লেনোভোর তিন ট্যাবলেট আনল স্মার্ট টেকনোলজিস

Sharing is caring!

লেনোভো ব্রান্ডের তিনটি নতুন মডেলের ট্যাবলেট বাংলাদেশের বাজারে উন্মুক্ত করেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। আজ রাজধানীর একটি রেস্তোরাঁয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে লেনোভো ট্যাব এম১০, লেনোভো ট্যাব৪ ৮ প্লাস এবং লেনোভো ট্যাব ভি৭ মার্কেটে উন্মুক্ত করার ঘোষণা দেয়া হয়।

লেনোভো ট্যাবলেট এর সাউথ এশিয়া বিজনেস হেড সামির ভার্সনী বলেন, ‘বর্তমানে বিশ্বব্যাপী আমরা পিসি এবং ট্যাবলেট এর মার্কেটে ১ নম্বর পজিশনে রয়েছি। সাম্প্রতিককালে, ভারত, বাংলাদেশ এবং এশিয়া প্যাসিফিক অঞ্চলের অন্যান্য দেশগুলোতেও লেনোভোর মার্কেট শেয়ারের উল্লেখযোগ্য সমৃদ্ধি ঘটেছে। 

গত কয়েক বছরে বাংলাদেশের বাজারে সরকারি প্রতিষ্ঠান, ব্যাংক সেক্টর, ফার্মাসিউটিক্যালস, শিক্ষা প্রতিষ্ঠান এবং টেলিকম সেক্টরসহ বিভিন্ন খাতে বিশাল সংখ্যক ইউজার লেনোভো ট্যাবলেট ব্যবহৃত হচ্ছে। বলেও তিনি উল্লেখ করেন।  

বর্তমানে ৬.৯৫ ইঞ্চি থেকে শুরু করে ১০.১ ইঞ্চি পর্যন্ত বিভিন্ন সাইজের বেশ কিছু মডেলের ট্যাবলেট বাংলাদেশের বাজারে রয়েছে। 

তিনি আরো বলেন, লেনোভো’র নতুন ট্যাবলেটে আইরিশ ক্যামেরা যুক্ত করা হয়েছে। ফলে, ইউজারগন ফিঙ্গারপ্রিন্ট এর স্থলে রেটিনা স্ক্যানিং এর কাজ করতে পারবেন এসব ট্যাবলেট দিয়ে।  

অনুষ্ঠানে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের লেনোভো বিজনেস হেড হেড এ এস এম শওকত মিল্লাত তার বক্তব্যে বলেন, আন্তর্জাতিক বাজারে লেনোভো একটি শীর্ষস্থানীয় তথ্যপ্রযুক্তি ব্রান্ড। আমরা বাংলাদেশের বাজারে সঠিক সেবা প্রদানের মাধ্যমে লেনোভো ট্যাবলেটকে দেশের সর্বস্তরে পৌঁছে দেয়ার চেষ্টা করছি। 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD