বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
রিফাত হত্যা: ছয় কিশোরকে সংশোধনাগারে পাঠানোর নির্দেশ

রিফাত হত্যা: ছয় কিশোরকে সংশোধনাগারে পাঠানোর নির্দেশ

Sharing is caring!

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় অভিযুক্ত ছয় কিশোরকে শিশু-কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সিরাজুল ইসলাম গাজী এই আদেশ দেন। একইসঙ্গে ১৮ সেপ্টেম্বর মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়।

যাদেরকে কিশোর সংশোধনাগারে পাঠানো নির্দেশ দেওয়া হয়েছে তারা হলো রিশান ফরাজী, তানভীর, চন্দন, অলি, নাজমুল ও শ্রাবণ। বাকি অভিযুক্তদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক।

বাদীপক্ষের আইনজীবী এম মজিবুল হক কিসলু বলেন, মঙ্গলবার মামলার ধার্য তারিখ থাকায় রিফাত হত্যাকাণ্ডে অভিযুক্ত আসামিদের আদালতে হাজির করা হয়। অভিযুক্তদের মধ্যে ছয়জনের বয়স ১৮ বছরের কম হওয়ায় আদালত তাদের খুলনার শিশু-কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেন।

রিফাত হত্যা মামলায় অভিযুক্ত আরিয়ান শ্রাবণ ও সাইমুনের আইনজীবী মোস্তফা কাদের বলেন, ‘এ মামলায় অভিযুক্ত চন্দন ও টিকটক হৃদয়ের জামিন আবেদন করা হয়েছে। তবে আদালতে মামলার মূল নথি না থাকায় বিচারক কোনও আদেশ দেননি। এছাড়া অভিযুক্ত শ্রাবণের স্বীকারোক্তি প্রত্যাহারের জন্য আদালতে আবেদন করা হয়েছে। পরে আদালত এজন্য কারা কর্তৃপক্ষের মাধ্যমে যথাযথ প্রক্রিয়ায় আবেদন করার আদেশ দেন।’

গত ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় রিফাত শরীফকে। ওই ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সাব্বির আহমেদ ওরফে নয়ন বন্ড ও রিফাত ফরাজী তাকে (রিফাত শরীফ) রামদা দিয়ে কোপাচ্ছেন। ২ জুলাই নয়ন বন্ড পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন। পরে রিফাত ফরাজীকে গ্রেপ্তার দেখায় পুলিশ।

আলোচিত ওই ঘটনায় রিফাতের বাবা দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ ও পাঁচ-ছয়জনকে অজ্ঞাত আসামি করে বরগুনা থানায় একটি হত্যা মামলা করেন। ওই মামলায় প্রথমে মিন্নিকে সাক্ষী হিসেবে দেখানো হলেও পরে এক আসামির বক্তব্যের জেরে তাকে আসামি হিসেবে গ্রেপ্তার করে পুলিশ।

পরে মিন্নিকে রিমান্ডে নেওয়া হয়। তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তবে তার বাবা বলেন, পুলিশ যা বলতে বলেছে, আদালতে তা-ই বলেছেন আয়শা সিদ্দিকা।

নিম্ন আদালতে জামিন চেয়ে একাধিকবার আবেদন করেন আয়শা সিদ্দিকা। তবে তা নাকচ হয়। পরে তিনি হাইকোর্টে জামিনের আবেদন করেন জামিন পান। গতকাল বিচারিক আদালতও মিন্নির জামিন মঞ্জুর করেন।

গত রবিবার রিফাত শরীফ হত্যা মামলায় রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিসহ ২৪ জনের বিরুদ্ধে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দেয় পুলিশ। একই সঙ্গে রিফাত হত্যা মামলার ১ নম্বর আসামি নয়ন বন্ড বন্দুকযুদ্ধে নিহত হওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD