মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

১মে মহান মে দিবস সফল করতে এবং ২রা মে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের প্রতিষ্ঠা বার্ষিকী সফল করতে বরিশাল মহানগর শ্রমিকদলের বিপ্লবী আহবায়ক জুলাই যোদ্ধা ফয়েজ আহমেদ খানের সভাপতিত্বে এবং বরিশাল মহানগর শ্রমিকদলের সদস্য সচিব শহিদুল ইসলাম সিকদারের সঞ্চালনায় সোমবার বাদ মাগরিব সদর রোড বিএনপি দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে ৷

বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুক অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন ।

বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব মোঃ জিয়া উদ্দিন সিকদার জিয়া অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য উপস্থাপন করেন ।

বরিশাল মহানগর শ্রমিকদলের যুগ্ম আহবায়ক মোতালেব মৃধা , যুগ্ম আহবায়ক আব্দুল খালেক চাপরাশি , যুগ্ম আহবায়কের দায়িত্বপ্রাপ্ত আলতাফ মৃধা এবং শহিদ মোল্লা এবং বরিশাল মহানগর শ্রমিকদলের ১ নং সদস্য মহিউদ্দিন আহমেদ সহ বিভিন্ন ট্রেড ইউনিয়ন এবং ৩০ টি ওয়ার্ড শ্রমিকদলের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন ।

সভাপতির বক্তব্যে রাজপথের লড়াকু যোদ্ধা শ্রমিকবান্ধব জননেতা মোঃ ফয়েজ আহমেদ খান শ্রমিকদের নায্য অধিকার আদায়ে মে দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন , বিগত ফ্যাসিস্ট মাফিয়া খুনী ভোটচোর হাসিনার জালিম শাহীর পতনের আন্দোলন সংগ্রামে গরীব মেহনতি শ্রমিকদের অবদান অনস্বীকার্য ।

রাজপথ দখল করে ফিরআউন নমরূদের বংশধর স্বৈরাচারী আওয়ামী লীগের পতন ত্বরান্বিত করতে শ্রমিক মেহনতি জনতা মুখ্য ভূমিকা পালন করেছে । কিন্তু জুলাই গণঅভ্যূত্থানের পরে সেই বঞ্চিত নিপিড়ীত নির্যাতিত নিষ্পেষিত অবহেলিত শ্রমিকদের কথা কেউ মনে রাখেনি । প্রাপ্য পাওনা বুঝিয়ে দেয়ার বদলে বাসস্ট্যান্ড লঞ্চঘাট মাছঘাট সহ শ্রমিক সংশ্লিষ্ট জায়গায় প্রকৃত শ্রমিকদের কোন স্থান নেই ।

তথাকথিত হাইব্রিড বিএনপির নামসর্বস্ব কিছু পাতি নেতার ছত্রছায়ায় আওয়ামী লীগের দোসরদের দৌরাত্ম্যে সর্বত্র আজ অসহায় শ্রমিকের হাহাকার আকাশ বাতাস ভারী করে মহান আল্লহর আরশে আজীম পর্যন্ত পৌঁছে গেছে ।

আমরা চাই বাংলার রাখাল রাজা স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক দক্ষিণ এশিয়ায় সার্কের স্বপ্নদ্রষ্টা বাংলাদেশী জাতীয়তাবাদের পথপ্রদর্শক যুগান্তকারী ১৯ দফা কর্মসূচীর প্রবক্তা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট এবং সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান বীর উত্তম এবং মমতাময়ী মা মাটি ও মানুষের নেত্রী সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী মাদার অব ডেমোক্রেসি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান আমাদের দলের চেয়ারম্যান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এই ব্যাপারে সুষ্ঠু পদক্ষেপ গ্রহণ করে শ্রমিকের মুখের হাসি ফিরিয়ে দেবেন ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD