শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
মো.আরিফুল ইসলাম,বাউফল(পটুয়াখালী) প্রতিনিধি:
পবিত্র মাহে রমজান উপলক্ষে পটুয়াখালীর বাউফলে সেচ্ছাসেবী সংগঠন পিপলস রাইট ফাউন্ডেশনের উদ্যোগে অর্ধশতাধিক এতিম, অসহায়, হতদরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার সকাল ১০টায় উপজেলার নাজিরপুর তাঁতেরকাঠী ইউনিয়নের ছয়হিস্যা তাতেরকাঠী মেহের আলী শিকদার বাড়ী জামে মসজিদ মাঠে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
প্রতিষ্ঠার পর থেকেই সমাজকল্যাণ, পরিবেশ সংরক্ষণ এবং অসচ্ছল মানুষের সহায়তায় নিয়মিত কার্যক্রম পরিচালনা করে আসছে।
রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ তাদের অন্যতম বার্ষিক উদ্যোগ, যা ইতোমধ্যে স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে।
এসময় সংগঠন এর চেয়ারম্যান মাওলানা মোঃ রিয়াজুল ইসলাম, পরিচালক সাংবাদিক জাহিদ শিকদার, ছাত্রদল নেতা সিফাত মীর, ফিরোজ শিকদার সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
সংগঠন এর চেয়ারম্যান মাওলানা মোঃ রিয়াজুল ইসলাম বলেন- দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে পারাই আমাদের সবচেয়ে বড় অর্জন। সমাজের অসহায় মানুষের পাশে থাকতে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।’
সংগঠন এর পরিচালক সাংবাদিক জাহিদ শিকদার বলেন-এটি দয়া নয়, বরং রোজাদার ভাই-বোনদের প্রতি ভালোবাসার প্রকাশ। আমাদের এই সামান্য উদ্যোগ তাদের কিছুটা হলেও স্বস্তি দেবে—এটাই প্রত্যাশা।
মো.আরিফুল ইসলাম বাউফল (পটুয়খালী) প্রতিনিধি