মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ

বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ

Sharing is caring!

ক্রাইমসিন ডেস্ক:
বিয়ের স্বপ্ন নিয়েই গিয়েছিলেন মেয়ে দেখতে। কিন্তু আর ফেরা হলো না বাড়িতে।
লঞ্চঘাটে দুর্ঘটনায় নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন হাসান (৩০) নামের এক যুবক।
নিখোঁজের ২৩ ঘণ্টা পেরিয়ে গেলেও বুধবার পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে ঘটনাটি ঘটে চর কাজল লঞ্চঘাট এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মেয়ে দেখে বাড়ি ফেরার সময় লঞ্চঘাটের পল্টনে বালতি দিয়ে পানি তুলতে গিয়ে অসাবধানতাবশত নদীতে পড়ে যান হাসান। স্রোতের তোড়ে তিনি দ্রুত তলিয়ে যান।
স্থানীয় সূত্রে জানা গেছে, গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের ফুলখালী গ্রামের বাসিন্দা নুরু হাওলাদারের ছেলে হাসান বিয়ের উদ্দেশ্যে মঙ্গলবার দুপুরে চর কাজল এলাকায় যান। তার সঙ্গে ভগ্নিপতি ইলিয়াসসহ কয়েকজন স্বজন ছিলেন।
দুপুরে খাওয়া-দাওয়া শেষে বিকেলে বাড়ি ফেরার প্রস্তুতিকালে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার পর উপস্থিত লোকজন তাৎক্ষণিকভাবে নদীতে নেমে তাকে উদ্ধারের চেষ্টা চালান। কিন্তু ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
খবর পেয়ে পটুয়াখালী সিভিল ডিফেন্স ও ফায়ার সার্ভিস–এর একটি ডুবুরি দল সন্ধ্যা থেকেই উদ্ধার অভিযান শুরু করে।
উদ্ধার অভিযানের টিম লিডার আমিনুল ইসলাম জানান, তেতুলিয়া নদী ও বুড়োগৌরঙ্গ নদীর প্রবল স্রোতের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।
দুই দফা অভিযান সাময়িক বন্ধ রাখতে হলেও পুনরায় অভিযান চালানো হচ্ছে।
এদিকে, নিখোঁজ হাসানকে উদ্ধারের আশায় তার স্বজনরা এখনও চর কাজল লঞ্চঘাট এলাকায় অবস্থান করছেন। পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজ সফল করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD