মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
সকলের শ্রদ্ধা ও ভালোবাসায় চির নিদ্রায় শায়িত প্রথিতযশা সাংবাদিক জাহিদ রিপন

সকলের শ্রদ্ধা ও ভালোবাসায় চির নিদ্রায় শায়িত প্রথিতযশা সাংবাদিক জাহিদ রিপন

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :

হাজারো মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় সবাইকে কাঁদিয়ে চির নিদ্রায় শায়িত হয়েছেন এটিএন বাংলা, এটিএন নিউজ ও দৈনিক দেশ রূপান্তরের পটুয়াখালী উপকূল প্রতিনিধি ও মহিপুর প্রেসক্লাবের সভাপতি, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি প্রথিতযশা সাংবাদিক জাহিদুুল ইসলাম রিপন।

শুক্রবার(০৯ জানুয়ারি) জুমার নামাজবাদ তার নামাজে জানাজা শেষে পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের এতিমখানা কবর স্থানে বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়। তার নামাজে জানাজায় সকল শ্রেনী পেশার হাজার হাজার মানুষ অংশগ্রহন করেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৩ বছর। তিনি স্ত্রী ও তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার নামাজে জানাজা শেষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন কলাপাড়া প্রেসক্লাব, পটুয়াখালী জেলা প্রেসক্লাব, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি,কুয়াকাটা প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব, কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরাম ও মহিপুর প্রেসক্লাবের সদস্যরা।

তার মধ্যে গভীর শোক জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।

এছাড়া এই সাংবাদিকের মৃত্যুতে কলাপাড়া প্রেসক্লাব, কলাপাড়ার রিপোর্টার্স ইউনিটি এবং মহিপুর প্রেসক্লাবের পক্ষ থেকে তিন দিনের সব ঘোষণা করা হয়েছে।

মোয়াজ্জেম হোসেন

কলাপাড়া পটুয়াখালী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD