রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব কলাপাড়ায় সেনাবাহিনীর অভিযানে গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নি/হ/ত মহিপুর থানাকে উপজেলায় রূপান্তর করা হবে…..এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী-৪ নির্বাচনী আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারনা শুরু কলাপাড়ায় নারী ভোটারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা ডাক্তার দেখানোর কথা বলে বাবার বাড়ি থেকে দুই সন্তান নিয়ে স্ত্রী উধাও বরগুনা জেলা সাংবাদিক পরিষদের আত্মপ্রকাশ: সভাপতি সহিদুল, সম্পাদক ইবরাহীম পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান কুতুব উদ্দিন তালুকদার
বাউফলে বিজয় দিবসে জামায়াত নেতার হাতে সাংবাদিক লাঞ্ছিত

বাউফলে বিজয় দিবসে জামায়াত নেতার হাতে সাংবাদিক লাঞ্ছিত

Sharing is caring!

মো.আরিফুল ইসলাম,বাউফল (পটুয়াখালী)প্রতি‌নি‌ধি:

পটুয়াখালীর বাউফলে বিজয় দিবসে সংবাদ সংগ্রহের সময় সাংবা‌দিকের উপর হামলা ও লাঞ্ছিত করেন এক জামায়াত নেতা।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ গেটের সামনে ওই হামলার ঘটনা ঘটে। প্রতক্ষদর্শী সূত্রে জানা গেছে, মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বাউফল উপজেলা প্রশাসন উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে।

এসময়ে উপজেলা পরিষদ গেটে দাঁড়িয়ে থাকা একটি ব্যাটারি চালিত অটোরিকশায় বস্তা ভর্তি প্লাস্টিকের পাইপ দেখতে পেয়ে সাংবাদিকদের খবর দেন স্থানীয়রা।

খবর পেয়ে সাংবাদিকেরা ঘটনাস্থলে এসে ভিডিও ধারণ করতে গেলে জামায়াত নেতা পলাশের নেতৃত্বে শতাধিক নেতা কর্মী ছুটে এসে সাংবাদিকদের ওপর চড়াও হয়।

বাউফল রিপোর্টার্স ইউনিটির সদস্য দৈনিক আজকের বাংলা’র প্রতিনিধি আবু রায়হানকে শারীরিক ভাবে লাঞ্ছিত করে জামায়াত নেতা পলাশ। এঘটনায় তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়ে বাউফলে কর্মরত সংবাদকর্মীরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাউফল রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. সিদ্দিকুর রহমান, বাউফল সাংবাদিক ক্লাবের সভাপতি এম জাফরান হারুন, সাংবাদিক শিবলী সাদেক, সাংবাদিক ওলিউল রিপন, সাংবাদিক গোলাম মোস্তফা ও সাংবাদিক রুবেল হোসেন প্রমুখ।

বাউফলে সাংবাদিকদের নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়ে বিক্ষোভ সমাবেশে বক্তারা প্রশাসনের সহযোগিতা কামনা করেন। বক্তারা দ্রুত সময়ের ভেতর অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন।

আহত সংবাদকর্মী আবু রায়হান জানান, উপজেলা গেইটে পৌঁছে আমরা ভিডিও ধারণ করতে গেলে জামায়াত নেতা পলাশ আমাদের বাঁধা দেন।

বাঁধা উপেক্ষা করে ভিডিও করতে গেলে তিনি আমাকে শারীরিক ভাবে লাঞ্ছিত করেন এবং আমার মোবাইল ফোন কেঁড়ে নেওয়ার চেষ্টা করেন।

এবিষয়ে সংবাদ সম্মেলন করে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক খালিদুর রহমান বলেন, ওই ব্যক্তি (আবু রায়হান) সাংবাদিক হিসেবে কোনো পরিচয়পত্র দেখায়নি বরং পতাকা ঝোলানোর আমাদের ব্যবহৃত হ্যান্ড স্ট্যান্ডকে অস্ত্র দাবি করে ভিডিও ধারণ করতে থাকেন এবং পরে সেগুলো লুটপাট করেন।

এ নিয়ে কিছু উত্তেজিত কর্মীর সাথে তার বাকবিতন্ডা হয়।

এবিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. সিদ্দিকুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মো.আরিফুল ইসলাম বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD