বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
জনগণ চায় না খালেদা বাইরে থাকুক: হানিফ

জনগণ চায় না খালেদা বাইরে থাকুক: হানিফ

Sharing is caring!

এতিমের টাকা মেরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে আছেন, তাকে নিয়ে জনগণের কোনো দায় নেই বলে মনে করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। খালেদা জিয়া বাইরে থাকুক জনগণ এটা চায় না বলেও মন্তব্য করেন ক্ষমতাসীন দলের এই নেতা।

রবিবার সকালে কুষ্টিয়া সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হানিফ এই মন্তব্য করেন। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

বিএনপির আন্দোলন কর্মসূচি প্রসঙ্গে হানিফ বলেন, ‘বিএনপি আন্দোলন করে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে পারবে না, কারণ যে আন্দোলনের সঙ্গে জনগণের সম্পৃক্ততা নেই সেই আন্দোলন কখনো সফল হয় না।’

হানিফ বলেন, ‘এতিমের টাকা মেরে খেয়ে দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়ার মুক্তির জন্য জনগণের কোনো দায় নেই। তারা চায় না যে বেগম জিয়া বাইরে থাকুক। বিএনপি এটা বুঝতে পেরে অন্য পথ খোঁজার চেষ্টা করছে।’

‘কিন্তু আন্দোলনের নামে এ দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড করে আর কেউ পার পাবে না। সরকার জানে কীভাবে সন্ত্রাস দমন করতে হয়। আমরা কঠোর হস্তেই যেকোনো সন্ত্রাসী কর্মকাণ্ড দমন করব।’

সারাদেশে ভয়াবহ আকার ধারণ করা ডেঙ্গু পরিস্থিতি নিয়ে হানিফ বলেন, ‘ডেঙ্গু নিয়ে রাজনীতি করার কিছু নেই, কারণ এটা কারোর সৃষ্টি নয়। ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সরকার সব ধরনের উদ্যোগ নিয়েছে। মশা নিধনে ওষুধ দেওয়া হচ্ছে এবং গণসচেতনতা সৃষ্টির জন্য সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে। কারণ জনগণ সচেতন হলেই ডেঙ্গু থেকে বাঁচা যাবে। সেই চেষ্টাই চলছে, আশা করছি খুব দ্রুতই এই সমস্যা আর থাকবে না।’

পরে হানিফ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আক্রান্ত ডেঙ্গু রোগীদের খোজঁখবর নেন।

এসময় কুষ্টিয়ার জেলা প্রাশাসক আসলাম হোসেন, পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত, কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার মুসতানজিদ, জেলা পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, কুষ্টিয়ায় এ পর্যন্ত ২৪২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। বর্তমানে জেনারেল হাসপাতালে ৪৮ জন চিকিৎসাধীন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD