বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
বরিশালে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

বরিশালে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

Sharing is caring!

পারভেজ,বরিশাল প্রতিনিধি:

মহান বিজয় দিবস উপলক্ষে বরিশালে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১৫ই ডিসেম্বর সোমবার সন্ধ্যা ৬ ঘটিকায় নগরীর বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মুহাম্মদ হোসাইন হেলাল, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ জামায়াতে ইসলামী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুহাম্মদ আতিকুল্লাহ, সভাপতি, বরিশাল সংস্কৃতি কেন্দ্র। সঞ্চালকের দায়িত্ব পালন করেন আযাদ আলাউদ্দীন, পরিচালক, বরিশাল সংস্কৃতি কেন্দ্র ও সভাপতি, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়ন।

আয়োজকদের পক্ষ থেকে মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরতে আলোচনা সভার পাশাপাশি মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

এতে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা অংশ নেয়। অনুষ্ঠান বাস্তবায়নে সার্বিক ভাবে সহযোগিতা করেছে বরিশাল সংস্কৃতি কেন্দ্র, বরিশাল সাংস্কৃতিক সংসদ, হেরারসি শিল্পীগোষ্ঠী, সূচনা সাংস্কৃতিক সংসদ, বাংলা নাট্য মঞ্চ, চন্দ্রদীপ শিল্পীগোষ্ঠী, সুফিয়ান নাশিদ গ্রুপ, কণ্ঠশীলন একাডেমি, শ্রোতা আবৃত্তি সংসদ ও মুক্তিযোদ্ধা পাঠক ফোরাম।

বাংলাদেশী সাংস্কৃতিক জোট, বরিশাল এর উদ্দ্যাগে এই আয়োজন করা হয়। সর্বস্তরের মানুষ এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্ত ভাবে উপস্থিত থেকে মহান বিজয় দিবসের এই কর্মসূচি সফল করে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD