সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন
বরিশাল-৫ আসনে জামায়াতের মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট হেলালের গণসংযোগ

বরিশাল-৫ আসনে জামায়াতের মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট হেলালের গণসংযোগ

Sharing is caring!

পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ

বরিশাল-৫ (বরিশাল সদর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল নগরীর গীর্জামহল্লা ও চকবাজার এলাকায় নির্বাচনী লিফলেট বিতরণ করেছেন।

১০ ই নভেম্বর সোমবার বিকেলে তিনি গীর্জামহল্লা থেকে শুরু করে চকবাজারের সকল দোকান ব্যাবসায়ীদের মাঝে গিয়ে ভোটারদের হাতে নির্বাচনী প্রচারসামগ্রী তুলে দেন এবং দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন।

লিফলেটে প্রার্থী তাঁর পরিচয় তুলে ধরে জানান, তিনি একজন আইনজীবী, সমাজসেবক ও ইসলামী চিন্তাবিদ।

বরিশাল-৫ আসনের জন্য উন্নয়ন ভাবনা হিসেবে তিনি যোগাযোগব্যবস্থা উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্য খাতের মানোন্নয়ন, যুবসমাজের কর্মসংস্থান, নদী ভাঙন রোধ, দুঃস্থ মানুষের সহায়তা, শিল্প-কারখানা উন্নয়নসহ বিভিন্ন পরিকল্পনার প্রতিশ্রুতি তুলে ধরেন।

এ সময় তিনি বলেন, বরিশালের সামগ্রিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজ এগিয়ে নিতে তিনি কাজ করতে চান।

স্থানীয় বাসিন্দারা তার হাতে লিফলেট গ্রহণ করেন এবং প্রার্থীর সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন।

তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন, মহানগর কর্মপরিষদ সদস্য শামীম কবির, পেশাজীবি থানা সভাপতি অধ্যাপক সুলতানুল আরেফিন, ব্যবসায়ী বিভাগের সভাপতি মোয়াজ্জেম হোসেন হাওলাদার, আইনজীবী বিভাগের সভাপতি অ্যাডভোকেট আবুল খায়ের শহীদ, জামায়াত নেতা ও সাবেক কাউন্সিলর মনির তালুকদার প্রমূখ নেতৃবৃন্দ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD