মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
বরিশালে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত

বরিশালে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত

Sharing is caring!

পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ

“সাদাছড়ির আধুনিকায়ন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন”এই স্লোগানকে সামনে রেখে বরিশালে পালিত হয়েছে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস।

দিবসটি উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দৃষ্টিপ্রতিবন্ধীদের মাঝে সাদাছড়ি বিতরণ করা হয়েছে।

১০ ই নভেম্বর সোমবার সকাল ১১ ঘটিকায় সদর উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং বরিশাল জেলা জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার আয়োজনে দিবসটি পালন করা হয়।

উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হাসান সভাপতিত্ব অনুষ্ঠিত আলোচনা সভা বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক এ. কে. এম. আখতারুজ্জামান তালুকদার, কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোহাম্মদ আইউব আলী হাওলাদার।

আলোচনা সভা শেষে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সাদাছড়ি বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।

দিবসটি দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের জন্য স্বাধীনতার প্রতীক সাদাছড়ি এবং তাদের অধিকারের প্রতি সম্মান জানাতে পালিত হয়। এটি ১৯৬৪ সাল থেকে পালিত হয়ে আসছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD