মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
বরিশালে ৩৫ সংগঠনের সাংবাদিক নেতৃবৃন্দের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বরিশালে ৩৫ সংগঠনের সাংবাদিক নেতৃবৃন্দের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Sharing is caring!

পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ

বরিশালে কর্মরত ৩৫টি সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (সোমবার) দুপুর ২টায় বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোঃ দেলোয়ার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুসিকান্ত হাজং।

উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন ৩৫ সংগঠনের নেতা সিনিয়র সাংবাদিক মামুনুর রশীদ নোমানী,শেখ শামিম,তরিকুল ইসলাম,এস এম আলামিন,বেলাল সিকদার,এস আলালসহ অর্ধ শতাধিক সাংবাদিক।

মতবিনিময় সভায় বরিশালের সংবাদমাধ্যম অঙ্গনের বিভিন্ন সমস্যা, তথ্য অধিকার নিশ্চিতকরণ, পেশাগত নিরাপত্তা, সাংবাদিকদের কল্যাণ ও প্রশাসনের সঙ্গে সমন্বিত যোগাযোগের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

জেলা প্রশাসক মোঃ দেলোয়ার হোসেন বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। প্রশাসন ও গণমাধ্যম একসাথে কাজ করলে সমাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও শক্তিশালী হবে।”

সভায় উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ প্রশাসনের সঙ্গে পারস্পরিক সম্পর্ক জোরদার, তথ্যপ্রবাহে সহজতা এবং সংবাদপেশার মানোন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD