মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
এমভি জামাল-৫ : বিকল্প লঞ্চে তুলে দেয়া হলো যাত্রীদের

এমভি জামাল-৫ : বিকল্প লঞ্চে তুলে দেয়া হলো যাত্রীদের

Sharing is caring!

বরিশালের মেহেন্দিগঞ্জ সদরের পাতারহাট সংলগ্ন নদীতে আটকে পড়া ঢাকা থেকে পটুয়াখালীগামী এমভি জামাল-৫ লঞ্চের যাত্রীদের বিকল্পভাবে গন্তব্যের উদ্দেশ্যে পাঠিয়ে দেয়া হয়েছে। সোমবার (২৯ জুলাই) বিকেল ৪ টার দিকে তাদের বিকল্প লঞ্চ এমভি চন্দ্রদীপের সাহায্যে বরিশালে পাঠানো হয়েছে।  যেখান থেকে যাত্রীরা স্ব স্ব গন্তব্যে চলে যাবেন। ফলে ১৪ ঘন্টা পরে যাত্রীরা লঞ্চটি থেকে গন্তব্যের উদ্দেশ্যে রওয়ানা করলো। তথ্যের সত্যতা নিশ্চিত করে এমভি জামাল-৫ লঞ্চের সুপারভাইজার মো: কাদের জানান, বিকল্প লঞ্চের মাধ্যমে যাত্রীদের বরিশালে পাঠানো হয়েছে। আর লঞ্চটি পাতারহাট সংলগ্ন নদীতেই রয়েছে। রাতে বড় জোয়ার হলে এটিকে ছাড়িয়ে নেয়া হবে। মেহেন্দিগঞ্জের কালিগঞ্জ নৌ-ফাড়ির পুলিশের ইনচার্জ এসআই আব্দুর রাজ্জাক জানান, রোববার দিবাগত ১ টার দিকে লঞ্চটি ৫ শতাধিক যাত্রী নিয়ে পাতারহাট সংলগ্ন দেওয়ানবাড়ি এলাকার চরে আটকে যায়। এরপর জোয়ার হলেও সোমবার সন্ধ্যা ৬ টা পর্যন্ত লঞ্চটি উদ্ধার করা সম্ভব হয়নি। তবে যাত্রীদের গন্তেব্যে পৌছানোর ব্যবস্থা করা হয়েছে

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD