মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
কুয়াকাটায় এক ইলিশ বিক্রি ৯ হাজার টাকা

কুয়াকাটায় এক ইলিশ বিক্রি ৯ হাজার টাকা

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে  জেলে ছোবাহান মাঝির জালে ধরা পড়লো ২ কেজি ২০০ গ্রাম ওজনের এক ইলিশ।মাছটি বিক্রি হয়েছে ৮ হাজার ৮০০ টাকায়।বুধবার (০১ অক্টোবর) সকালে আলিপুর মৎস্য বন্দরের জমজম ফিসে মাছটি নিয়ে আসলে ৪ হাজার টাকা কেজি দরে ৮ হাজার ৮০০ টাকায় কিনে নেন মৎস্য ব্যবসায়ী মুসা।

এসময় মাছটিকে দেখতে মৎস্য বন্দরে অনেকেই ভীড় করেন। এর আগে গত ২৬ সেপ্টেম্বর এফ বি আশরাফুল ট্রলারে মাছ ধরার উদ্দেশ্য সমুদ্রে গেলে অন্যান্য মাছের সাথে বড় ইলিশ ধরা পড়েছে।

জেলে ছোবাহান বলেন, ইলিশ শিকারে সমুদ্রে গিয়ে অন্যান্য মাছের সাথে এ বড় ইলিশটি ধরা পরে। সাগরে বড় ইলিশের সংখ্যা খুবই কম। সাইজে বড় হওয়ার কারণে মাছটি ভাল দামে বিক্রি হয়েছে, অবরোধের আগ মূহুর্তে এমন মাছ পেয়ে আমি খুশি।

জমজম ফিসের স্বত্বাধিকারী, সাঈদুল ইসলাম বলেন, বড় সাইজের ইলিশ সচারাচর পাওয়া যায় না।বড় ইলিশ পেলে জেলেরা যেমন লাভবান হয় পাশাপাশি আমরা ব্যবসায়ীরাও ভাল দামে মাছগুলো বিক্রি করতে পারি।

মাছটি কিনে নেওয়া ক্রেতা এম মুসা বলেন, দীর্ঘদিন ধরেই আমি মাছের ব্যবসা করি। সম্পূর্ণ বাজার খুজে বড় সাইজের এই একটি ইলিশই পেযেছি।

মাছটি ঠাকুরগাঁওয়ে পাঠাবো আশা করছি ভাল একটা দামে বিক্রি করতে পারব। কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, জেলেদের জালে বড় সাইজের ইলিশ এখন প্রায়ই মিলছে।

যেটা ৫৮ দিনে নিষেধাজ্ঞার সুফলও বলা যায়। গভীর সমুদ্রের জেলেদের পাশাপাশি উপকূলের জেলেরাও এখন বড় ইলিশ পাচ্ছে। ইলিশের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

মোয়াজ্জেম হোসেন

কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD