বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি কলাপাড়ায় অটোরিকশা- মোটরসাইকেল সংঘর্ষ। আহত-৪ মহিপুর কেয়ার মডেল হাসপাতালে হামলা-ভাঙ্গচুর, আতঙ্কে রোগী-কর্মীরা
টাইফয়েড টীকাদান কার্যক্রম জোরদারকরণে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

টাইফয়েড টীকাদান কার্যক্রম জোরদারকরণে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

টাইফয়েড টীকাদান ক্যাম্পেইন কার্যক্রম জোরদারকরণে ইসলামিক ফাউন্ডেশন বরিশাল বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে সকালে কাশীপুর ইমাম প্রশিক্ষণ একাডেমী মিলনায়তনে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয় ।

পবিত্র কালামুল্লাহ থেকে অংশ বিশেষ তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান আরম্ভ করা হয় । তিলাওয়াত করেন বরিশাল মডেল মাসজিদের সম্মানিত ইমাম মোঃ মনিরুল ইসলাম ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন ইমাম প্রশিক্ষণ একাডেমী বরিশালের উপ পরিচালক কৃষিবিদ মোঃ নুরুল ইসলাম ।

টাইফয়েড টীকাদান ক্যাম্পেইন কার্যক্রম জোরদারের বিষয়ে আয়োজিত এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভায় প্রধান আলোচক হিসেবে বিষয়ভিত্তিক তথ্য উপাত্ত তুলে ধরে টাইফয়েড টীকা গ্রহণের জন্য আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ উপস্থিত সকলকে আহবান জানান ।

ইসলামিক ফাউন্ডেশন বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ তৌহিদুল আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন অতিরিক্ত সচিব বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার এবং বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রায়হান কাওছার ।

ইসলামিক ফাউন্ডেশন ঢাকা প্রধান কার্যালয়ের উপ পরিচালক পার্সো প্রশাসন শাখা এ কে এম মুজাহিদুল ইসলাম , ইসলামিক ফাউন্ডেশন ঢাকা প্রধান কার্যালয়ের পরিচালক ড. হাজেরা খাতুন , বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন , বরিশাল জেলার সিভিল সার্জন এস এম মঞ্জুর এ এলাহী এবং ইউনিসেফ বাংলাদেশের বরিশাল বিভাগীয় প্রতিনিধি মোহাঃ আনোয়ার হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।

দোয়া মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন বরিশাল মডেল মাসজিদের সম্মানিত ইমাম মোঃ মনিরুল ইসলাম ।

অনুষ্ঠানে বরিশাল বিভাগের অন্তর্গত ৬ টি জেলা বরিশাল , ঝালকাঠি , পিরোজপুর , বরগুনা , পটুয়াখালী এবং ভোলার ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ের উপ পরিচালকবৃন্দ সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন মাসজিদের ইমামবৃন্দ অংশগ্রহণ করেন ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD