মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
কলাপাড়ায় আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর, জুলাইযোদ্ধা  কাফির বাড়িতে জেলা প্রশাসন

কলাপাড়ায় আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর, জুলাইযোদ্ধা  কাফির বাড়িতে জেলা প্রশাসন

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :

আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর, জুলাই  যোদ্ধা  নুরুজ্জামান কাফিকে  পরিপূর্ন ক্ষতিপূরন পাইয়ে দেয়ার লক্ষ্যে পুড়িয়ে দেয়া বাড়ি পরিদর্শন করেছে পটুয়াখালী জেলা প্রশাসন।

মঙ্গলবার দুপুর সাড়ে বারোটায় কলাপাড়া উপজেলার রজপাড়া গ্রামের তার এ বাড়ি পরিদর্শন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহসিন উদ্দীন, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদীক, উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার ও স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

পরিদর্শন শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহসিন উদ্দিন, দ্রুত সময়ের মধ্যে কাফির পরিপূর্ন ক্ষতিপূরন পাওয়ার লক্ষে সরকারের কাছে প্রতিবেদন দাখিলের আশ্বাস দেন। তবে নুরুজ্জামান কাফি দু:খ করে বলেন, দীর্ঘ ৮ মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত আমি সরকার থেকে কোন ক্ষতিপূরণ পাইনি।

উল্লেখ্য গত ১২ ফেব্রুয়ারী দিবাগত রাতে কাফির বাড়িটি আগুনে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। এসময় বাড়িতে তার পিতা, মাতাসহ স্বজনরা থাকলেও তারা ঘর থেকে নিরাপদে বের হয়ে আসেন। এ ঘটনায় অভিযুক্ত শাহাদাৎ হাওলাদার (২২) ও মাহফুজ মোল্লা (২১) নামের দুই যুবক জেল হাজতে রয়েছেন।

মোয়াজ্জেম হোসেন

কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD