মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
সরকারী খাস জমি দখল করে দুই শতাধিক অবৈধ স্থাপনা নির্মান।।নষ্ট হচ্ছে কুয়াকাটা সৈকতের পরিবেশ

সরকারী খাস জমি দখল করে দুই শতাধিক অবৈধ স্থাপনা নির্মান।।নষ্ট হচ্ছে কুয়াকাটা সৈকতের পরিবেশ

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

পটুয়াখালীর কুয়াকাটায় সরকারী খাস জমি দখল করে নির্মান করা হয়েছে প্রায় দুই শতাধিক অবৈধ স্থাপনা।

গত বছরের ৫ আগষ্টের পর স্থানীয় প্রভাবশালী মহল অবৈধভাবে এসব স্খাপনা নির্মান করেন।

এতে বেদখল হয়ে গেছে সরকারের পর্যটন হলিডে হোমস থেকে কুয়াকাটা চৌরাস্তা পর্যন্ত মহাসড়কের দুপাশ।

চৌরাস্তা থেকে সৈকতের জিরো পয়েন্টের দুপাশ,  চৌরাস্তা থেকে পশ্চিম ও পূর্ব পাশের সড়কের দুপাশ এবং সৈকতের জিরো পয়েন্টের পশ্চিম পাশ।

এছাড়া প্রতিনিয়ত গভীর রাতে জিরো পয়েন্ট লাগোয়া বেশ কয়েকটি আবাসিক হোটেলের ময়লা পানি ফেলা হচ্ছে সৈকতে। তাই দখল এবং দূষনে বিনষ্ট হচ্ছে কুয়াকাটার পরিবেশ।

তবে অবৈধ দখলদারদের বিষয়ে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানিয়েছেন কলাপাড়া উপজেলা প্রশাসন। এ ব্যাপারে অভিযুক্ত কেউই সাংবাদিকদেরকে তথ্য দিতে রাজি হয়নি।

কলাপাড়া ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কুয়াকাটা পৌর প্রশাসক মো.ইয়াসিন সাদীক বলেন, কুয়াকাটায় অবৈধ দখলদারদের তালিকা করে তাদের বিরুদ্ধে শীঘ্রই ব্যাবস্থা গ্রহণ করা হচ্ছে।

মোয়াজ্জেম হোসেন

কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD