বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি কলাপাড়ায় অটোরিকশা- মোটরসাইকেল সংঘর্ষ। আহত-৪ মহিপুর কেয়ার মডেল হাসপাতালে হামলা-ভাঙ্গচুর, আতঙ্কে রোগী-কর্মীরা
শিক্ষার্থীদের ওপর হামলা চালায় নিষিদ্ধ ছাত্রলীগ’

শিক্ষার্থীদের ওপর হামলা চালায় নিষিদ্ধ ছাত্রলীগ’

Sharing is caring!

অনলাইন ডেক্সঃ

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ক্যাডাররা হেলমেট পরে শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন।

রোববার (৩১ আগস্ট) সংঘর্ষ চলাকালীন সময়ে গণমাধ্যমে দেওয়া এক বক্তব্যে তিনি এই অভিযোগ করেন।

তিনি বলেন, আমরা কোন জগতে আছি। সকল ছাত্রলীগের ক্যাডাররা এখানে (গ্রামবাসীর মধ্যে) ঢুকে ঢুকে হেলমেট পরে আমাদেরকে মারছে।

এখানে কোনো পুলিশ নেই, কোনো কিছুই নেই।

বিশ্ববিদ্যালয় উপ উপাচার্য (একাডেমি) অধ্যাপক ড. শামীম উদ্দিন খান ও প্রক্টর মোহাম্মদ তানভীর হায়দার আরিফ আহত হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, তারা আমার সকল শিক্ষককে মারছে, ছাত্রদের মারছে। চবি মেডিক্যালে জায়গা দিতে পারছি না।

চট্টগ্রাম মেডিক্যালে (চমেক হাসপাতাল) ৩টি গাড়ি পাঠিয়েছি। যেখানে প্রায় পাঁচ শতাধিক ছাত্র আহত হয়েছে।

এ সময় ছাত্রদের উদ্ধার করতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আকুতি জানান তিনি।

চবিতে দিনভর সংঘর্ষের ঘটনায় ১৪৪ জন নগরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

এদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক। একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হচ্ছে।

এদিকে, বর্তমানে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি শান্ত রয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।

পরিস্থিতি বিবেচনায় ১ সেপ্টেম্বরের সব পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বর্তমান বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকায় ১৪৪ ধারা বলবৎ রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD