মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
কলাপাড়ায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

কলাপাড়ায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি ঃ

পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে।  ‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ এ প্রতিপাদ্যে মঙ্গলবার(১২ আগস্ট) সকাল ১০টায় দিবসটি পালন উপলক্ষে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা স্বপন কুমার সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল ইসলাম, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, উপজেলা বন কর্মকর্তা মো. মনিরুল হক, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আব্বাস আলী, প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ মো. ইমরান দেওয়ান মো. কবীর হোসেন।এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান ও অমল চন্দ্র শীল।

সভা শেষে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত ১৬ জন তরুণ-যুবকের মাঝে ১৮ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক প্রধান অতিথি হিসেবে সুবিধাভোগীর মাঝে এসব চেক বিতরণ করেন এবং শপথবাক্য পাঠ করান।

মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD