বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা বরিশালে সাংবাদিকদের সাথে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২। শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড শ্রমিক নেতা জাফরুল হাসানের মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান
বরিশাল মহানগর ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধন

বরিশাল মহানগর ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধন

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

সবুজ বিপ্লবের মাধ্যমে স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাস্ট্রপতি জিয়াউর রহমানের লালিত স্বপ্ন বাস্তবায়নে বরিশাল মহানগর ছাত্রদলের সহ সভাপতি মোঃ হুমায়ুন কবির খান ফেরদৌসের নেতৃত্বে শুক্রবার সকালে ৩০ গোডাউন সংলগ্ন আমবাগান এলাকায় বিভিন্ন জাতের শতাধিক ফলজ গাছ রোপণ করা হয় ।

বরিশাল মহানগর ছাত্রদলের ১২ নম্বর ওয়ার্ডের আহবায়ক মোহাম্মদ শাহাদাত খান , বরিশাল মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম সোহাগ , বরিশাল মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ পারভেজ সিকদার , ১২ নং ওয়ার্ড ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক শাওন হাওলাদার , ১২ নং ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ সাব্বির হাওলাদার সহ বরিশাল মহানগর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বৃক্ষরোপণ কর্মসূচীতে অংশগ্রহন করেন ।

গাছ রোপণ শেষে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে পতিত স্বৈরাচার নমরূদ ফিরআউনের উত্তরসূরী ফ্যাসিস্ট খুনী মাফিয়া পলাতক ভোটচোর হাসিনার জালিমশাহীর বিরুদ্ধে জুলাই আন্দোলনে বরিশালের রাজপথের লড়াকু যোদ্ধা হুমায়ুন কবির খান ফেরদৌস বলেন , স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক দক্ষিণ এশিয়ায় সার্কের স্বপ্নদ্রষ্টা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট মেজর জেনারেল জিয়াউর রহমান বীর উত্তমের আজন্ম লালিত স্বপ্ন ছিলো দেশী বিদেশী ষড়যন্ত্রকারীদের রক্তচক্ষু উপেক্ষা করে ক্ষুধা দারিদ্র্য মুক্ত সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তোলা । এরই ধারাবাহিকতায় যুগান্তকারী ১৯ দফা কর্মসূচী প্রবর্তনের মাধ্যমে দেশব্যাপী খাল কাঁটা কর্মসূচীর পাশাপাশি প্রতিটি পতিত ঢালু জমিতে সবুজ শাক সবজি চাষ এবং সড়কের দুই পাশে ফলজ গাছের চারা রোপণে দলমত নির্বিশেষে সকলের ঐক্যবদ্ধ অংশগ্রহণ নিশ্চিত করতে নিরলস কাজ করেছেন তিনি ।

তাঁরই হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একজন তৃণমূলের নগন্য কর্মী হিসেবে বরিশাল মহানগর ছাত্রদলের পক্ষ থেকে আমাদের এই ক্ষুদ্র প্র‍য়াস ।

ইনশা আল্লহ আগামী দিনে বিএনপি চেয়ারপার্সন সাবেক সফল প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সাংগঠনিক অভিভাবক তারেক রহমান প্রণীত ৩১ দফার আলোকে দেশ গঠনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী অগ্রণী ভূমিকা পালন করবে ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD