বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
মাদ্রাসা শিক্ষার উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে… এবিএম মোশাররফ হোসেন

মাদ্রাসা শিক্ষার উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে… এবিএম মোশাররফ হোসেন

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন মাদ্রাসা শিক্ষার উন্নয়নে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

মঙ্গলবার(০৮ জুলাই) সকালে খেপুপাড়া নেছারুদ্দিন কামিল মাদ্রাসায় ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় কালে সভাপতির বক্তব্যে একথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, নানা রকম প্রতিবন্ধকতা ও অনিয়মের কারণে মাদ্রাসা শিক্ষা কিছুটা পিছিয়ে রয়েছে।

তিনি মানসম্মত শিক্ষা দানে শিক্ষকদের আন্তরিক হতে অনুরোধ করেন। সেই সাথে প্রতিষ্ঠানের দুর্বলতা চিহ্নিত করে সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের সহায়তা কামনা করেন।

মুসলিম অধ্যুষিত এলাকায় মাদ্রাসা শিক্ষার গুরুত্ব প্রচারে সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ রাখেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডঃ মুহাম্মদ শামছুল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের কামিল স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ অলিউল্লাহ, প্রতিষ্ঠানের সহ-সভাপতি ও  উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন শিকদার, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো.নাসির উদ্দিন, উপজেলা জামাত ইসলামীর আমির মাওলানা আবদুল কাইউমসহ প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD