মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:১৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি কলাপাড়ায় অটোরিকশা- মোটরসাইকেল সংঘর্ষ। আহত-৪ মহিপুর কেয়ার মডেল হাসপাতালে হামলা-ভাঙ্গচুর, আতঙ্কে রোগী-কর্মীরা কলাপাড়ায় রুফটপ সোলারে জাতীয় অগ্রাধিকারের আহ্বান রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
কলাপাড়ায় বিভিন্ন প্রজাতির সামুদ্রিক সাড়ে ১২ মন মাছ জব্দ

কলাপাড়ায় বিভিন্ন প্রজাতির সামুদ্রিক সাড়ে ১২ মন মাছ জব্দ

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়ায় সামুদ্রিক ৫ মন লইট্টা, ৩ মন ডাডি, ৩ মন টাইগার চিংড়ি ও দেড় মন পোয়াসহ মোট সাড়ে ১২ মন মাছ জব্দ করেছে পায়রা বন্দর কোষ্টগার্ড।

সোমবার শেষ বিকালে পৌর শহরের লঞ্চঘাট এলাকার একটি লঞ্চ থেকে এসব মাছ উদ্ধার করা হয়। জব্দকৃত এসব মাছ রাঙ্গাবালী থেকে ঢাকায় পাঠানোর উদ্দেশ্যে কলাপাড়ায় নিয়ে আসা হচ্ছিলো বলে জানায় কোষ্টগার্ড।

এসব মাছের আনুমানিক বাজার মূল্য ১ লাখ টাকা। পরে মাছগুলো বিভিন্ন এতিমখানা মাদ্রাসা ও হতদরিদ্র মানুষের মাঝে বিতরণ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক।

তিনি বলেন, ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন সাগরে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। নিষেধাজ্ঞা উপেক্ষা করে জব্দকৃত এসব মাছ সাগর থেকে আহরণ করেছে অসাধু জেলেরা।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD