বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:০৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
ওয়ার্ড পর্যায়ে শ্রমিকদলের প্রস্তুতি সভা

ওয়ার্ড পর্যায়ে শ্রমিকদলের প্রস্তুতি সভা

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল বরিশাল মহানগর শাখার উদ্যোগে আগামী পহেলা মে জাঁকজমকপূর্ণভাবে পালন করার লক্ষ্যে মঙ্গলবার বাদ এশা নগরীর গড়িয়ারপাড়ে অবস্থিত বিএনপি কার্যালয়ে ২৮ , ২৯ এবং ৩০ নং ওয়ার্ড শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় ।

বরিশাল মহানগর শ্রমিকদলের কান্ডারী মোঃ ফয়েজ আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুক ।

এ সময় প্রধান বক্তার বক্তব্য রাখেন বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব মোঃ জিয়া উদ্দিন সিকদার জিয়া । বরিশাল মহানগর শ্রমিকদলের সদস্য সচিব মোঃ শহিদুল ইসলামের সঞ্চালনায় উল্লেখিত তিনটি ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতাকর্মী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাড রূহুল কবির আহমেদ রিজভী আয়োজিত বর্ণাঢ্য র‍্যালীতে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করেছেন বরিশাল মহানগর বিএনপির আহবায়ক ও সদস্য সচিব মোঃ মনিরুজ্জামান খান ফারুক এবং জিয়া উদ্দিন সিকদার জিয়া । সভাপতির বক্তব্যে ফয়েজ খান বলেন , এবারের মে দিবস কে সফল এবং স্বার্থক করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কার্যক্রম পরিচালনা করতে হবে ।

আমরা আমাদের সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে শ্রমিকদলের ইতিহাসে সর্ববৃহৎ এবং সুশৃঙ্খল শোভাযাত্রা করে শ্রমিকদের নায্য অধিকার আদায়ে আরো এক ধাপ এগিয়ে যেতে চাই । নিপীড়িত নির্যাতিত বঞ্চিত মেহনতী দুঃখী শ্রমিকদের দাবী আদায়ে আমাদের সংগ্রাম আজীবন অব্যাহত থাকবে ইনশা আল্লাহ ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD