মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
পবিপ্রবিতে বিশ্ব ভেটেরিনারি দিবস ২০২৫ পালিত

পবিপ্রবিতে বিশ্ব ভেটেরিনারি দিবস ২০২৫ পালিত

Sharing is caring!

নিজস্ব প্রতিবেদক-এস আল-আমিন খাঁনঃ

২৬ এপ্রিল বিশ্ব ভেটেরিনারি দিবস ২০২৫ উপলক্ষে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বরিশাল ক্যাম্পাসে ভেটেরিনারি স্টুডেন্টস এসোসিয়েশনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচী পালিত হয়।

এ বছর দিবসটির প্রতিপাদ্য বিষয় হলো – ” Animal Health Takes A team”. নানা কর্মসূচির মধ্যে রয়েছে বর্নাঢ্য র‌্যালী, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফ্রি এনিমেল হেলথ ক্যাম্পেইন।

শনিবার ২৬ এপ্রিল সকাল ১০ টায়  বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠান উদ্ধোধন করেন ভিসি প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম ও প্রভিসি প্রফেসর ড. এএসএম হেমায়েত জাহান।

পরে  বরিশাল ক্যাম্পাসে এক বর্নাঢ্য র‌্যার্লী ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। সকাল ১১ টায় এএনএসভিএম অনুষদের অডিটোরিয়ামে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সেমিনারে অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর ড. এ,কে,এম, মোস্তফা আনোয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয় এর ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো- ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান, ট্রেজারার প্রফেসর মোঃ আবদুল লতিফ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মামুন অর রশীদ, এএনএসভিএম অনুষদের ডিন ও ভেটেরিনারি স্টুডেন্টস এসোসিয়েশনের সভাপতি প্রফেসর ড.খন্দকার জাহাঙ্গীর আলম এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক ডা: মোঃ লুতফুর রহমান।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, ঢাকা এর পরিকল্পনা ও মূল্যায়ন বিভাগের সদস্য পরিচালক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম। এছাড়াও সন্ধ্যা ৭ টায় বরিশাল ক্যাম্পাস খেলার মাঠে ভেটেরিনারি ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের ২য় দিন ২৭ এপ্রিল সকাল ১০ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত ভেটেরিনারি টিচিং হসপিটালে বিনা মূল্যে পশু-পাখির চিকিৎসা প্রদান এবং ওষুধ বিতরণ করা হবে।

দিবসটি পালনে সার্বিক সহযোগিতা করে বিভিন্ন ফার্মাসিউটিক্যালস কোম্পানি (Biocheme, ACI, ACME, Sk+F, Navana, Renata, Squire) ও গ্রামীণ জন উন্নয়ন সংস্থা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD