মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি কলাপাড়ায় অটোরিকশা- মোটরসাইকেল সংঘর্ষ। আহত-৪ মহিপুর কেয়ার মডেল হাসপাতালে হামলা-ভাঙ্গচুর, আতঙ্কে রোগী-কর্মীরা কলাপাড়ায় রুফটপ সোলারে জাতীয় অগ্রাধিকারের আহ্বান রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
জমিজমা সংক্রান্ত বিরোধে বৃদ্ধ মা’কে পেটালেন ছেলে

জমিজমা সংক্রান্ত বিরোধে বৃদ্ধ মা’কে পেটালেন ছেলে

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছেলের হাতে মারধরের শিকার হয়েছেন ৬৫ বছর বয়সী মা নূরনেছা বেগম।

সোমবার (২১ এপ্রিল) বিকালে উপজেলার ১১ নং ডালবুগঞ্জ ইউনিয়নের মেহেরপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে ঐ রাতেই আহত নূরনেছা বাদী হয়ে মহিপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

জানা গেছে, জমি-জমা সংক্রান্ত জেরে ছেলে নূরুল ইসলাম তার মাকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন। এসময় লাঠির আঘাতে নূর নেছা বেগমের বাম হাত ভেঙে যায়।

এ সময় মারধর থামাতে গেলে নুরুল ইসলাম তার ছোটো ভাইয়ের বউ হামিদা বেগমকেও পিটিয়ে আহত করেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুয়াকাটার তুলাতলী ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। আহত ষাটোর্ধ মা নূরনেছা বলেন, তিন ছেলে একসাথে জমি ক্রয় করেছেন।

সেই জমি এলাকার গণ্যমান্যরা বসে সমান ভাগে ভাগাভাগি দেন। পরে আমার ছোটে ছেলে সরোয়ার তার ভাগের জমিতে বেড়া দিতে গেলে নূরুল ইসলাম তাকে মারধর করেন। আমি থামাতে গেলে আমাকেও মারধর করেন। আমি এর সুষ্ঠু বিচার চাই।

এ বিষয়ে অভিযুক্ত নুরুল ইসলামের মুঠোফোনে ০১৭৪৩৭৪৪৭০৫ নম্বরে কল দিলে মাকসুদা নামের একজন কল রিসিভ করেন, নুরুল ইসলাম দূরে রয়েছেন বলে কল কেটে দেন।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া

২২/০৪/২০২৫

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD