মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি কলাপাড়ায় অটোরিকশা- মোটরসাইকেল সংঘর্ষ। আহত-৪ মহিপুর কেয়ার মডেল হাসপাতালে হামলা-ভাঙ্গচুর, আতঙ্কে রোগী-কর্মীরা কলাপাড়ায় রুফটপ সোলারে জাতীয় অগ্রাধিকারের আহ্বান রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
বাউফলে অবৈধ ট্রলি বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

বাউফলে অবৈধ ট্রলি বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

Sharing is caring!

মো.আরিফুল ইসলাম বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফলে অবৈধ ট্রলি বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে কাছিপাড়া ইউনিয়নের সাধারণ মানুষ ও নিহতের স্বজনরা।

বুধবার (৮ এপ্রিল) সকাল ১০ টার সময় উপজেলার কাছিপাড়া ইউনিয়নের নাজেম রাড়ির বাড়ির সামনের (কাছিপাড়া- বাহেরচর ) সড়কে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে ।

এ সময় স্কুল, কলেজ, মাদ্রাসা, বাজার ব্যবসায়ী সহ হাজারো নারী পুরুষ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে উপস্থিত জনতা নাজেম রাড়ির বাড়ির সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে কাছিপাড়া চৌমুহনী বাজারে উপস্থিত হয়।

সেখানে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে ৩ ঘন্টা ব্যাপী বিক্ষোভ করেন বিক্ষুব্ধ জনতা। এ সময় বক্তারা অবৈধ ট্রলি বন্ধের দাবিতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

গত ৬ এপ্রিল ট্রলি চাপায় নিহত মোঃ নিজাম উদ্দিন রাড়ির পিতা মোঃ নাজেম রাড়ি বলেন , ‘আমার সন্তানকে কেড়ে নিয়েছে ওই অবৈধ ট্রলি গাড়ি।

এর আগেও কাছিপাড়া – বাহেরচর সড়কে ট্রলির চাপায় আরো ৩ জন মানুষ মৃত্যুবরণ করেছে। প্রশাসন যদি তখন অবৈধ ট্রলি বন্ধ করে দিতো তবে আমার সন্তানকে আজ হারাতে হতোনা। ট্রলি দূর্ঘটনায় নিহত নিজাম উদ্দিন রাড়ির ভাই নাসির উদ্দিন বলেন, ‘আমার ভাইয়ের কোন দোষ ছিলো না, অবৈধ ট্রলি গাড়ির চাপায় আমি আমার ভাইকে হারিয়েছি, আর কোন মায়ের বুক খালি যেন না হয়।

তাই প্রশাসনের কাছে অনুরোধ থাকবে যত দ্রুত সম্ভব ট্রলি বন্ধ করে আমাদের বেঁচে থাকার সুযোগ দিন।’

তারিখ-০৮/০৪/২৫ইং

মো.আরিফুল ইসলাম বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD