মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
কলাপাড়ায় গভীর রাতে বসতঘর থেকে গৃহবধূ নিখোজ, জনমনে নানা প্রশ্ন হত্যা না গুম

কলাপাড়ায় গভীর রাতে বসতঘর থেকে গৃহবধূ নিখোজ, জনমনে নানা প্রশ্ন হত্যা না গুম

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালীর কলাপাড়ায় গভীর রাতে বসতঘর থেকে আঁখি আক্তার (৩০) নামে এক গৃহবধু রহস্যজনভাবে নিখোজ হয়েছে। নিখোজের পর ঘরের মেঝে সহ বিভিন্ন স্থানে রক্তমাখা দেখে হত্যার সন্দেহ করছে তার বাবার পরিবারের সদস্যরা। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার চাকামইয়া ইউনিয়নের পশ্চিম চাকামাইয়া গ্রামে স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে ঈদ উপলক্ষে আঁখি আক্তারের স্বামী আলমগীরের ঘরে অনুষ্ঠান ছিলো। বাড়ি ভর্তি  অনেক আত্মীয় স্বজন থাকায় তিন সন্তানের জননী আঁখির দুই কন্যাকে নিয়ে আলমগীর তার বড় ভাইয়ের ঘরে ঘুমাতে যায়।

আর আঁখি তাদের ঘরে তার ননদ নাসিমা বেগমের সঙ্গে একটি কক্ষে ঘুমায়। রাত দুইটার দিকে নাসিমা আঁখিকে না দেখে খোজাখুজি শুরু করে। পরে ঘরের মেঝের বিভিন্ন স্থানে রক্তমাখা অবস্থায় দেখতে পান। তবে আঁখিকে হত্যা করা হয়েছে সন্দেহ করছে তার পিতা আলমগীর হোসেন হাওলাদার সহ পরিবারের সদস্যরা।

এ বিষয়ে নিখোঁজ আখি আক্তার এর বাবা মো. আলমগীর হাওলাদার বলেন, আমার মেয়ের বাড়ি আজ বুধবার  সকালে যাওয়া কথা ছিলো তবে রাত ২টা ৩০ মিনিটে দিকে বড়ো নাতি ফোন দিয়ে কান্না কন্ঠে বলে নানা আম্মুকে খুঁজ পাচ্ছিনা ঘরের মেঝেতে রক্ত তোমরা দ্রুত আসো। আমরা রাতে এসে দেখি এই অবস্থা।

কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন, এ ঘটনায় একটি অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়া বর্তমানে পুলিশি তদন্ত চলছে। পটুয়াখালী পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ বলেন,  সংবাদ পেয়ে ঘটনা স্থলে পুলিশ, সিআইডি পাঠানো হয়েছে তদন্ত চলছে।

তদন্তের জন্য আলমগীর সিকদার ও জহিরুল সিকদার কে জিজ্ঞাবাদের জন্য কলাপাড়া  থানায় আনা হয়েছে।

মোয়াজ্জেম হোসেন
০২-০৪-২০২৫।
কলাপাড়া পটুয়াখালী।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD