মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
কলাপাড়ায় দুর্ধর্ষ ডাকাতি।।অস্ত্রের মুখে নগদ টাকা স্বর্ণালংকার সহ ২৫ লাখ টাকার মালামাল লুট

কলাপাড়ায় দুর্ধর্ষ ডাকাতি।।অস্ত্রের মুখে নগদ টাকা স্বর্ণালংকার সহ ২৫ লাখ টাকার মালামাল লুট

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি :

পটুয়াখালীর কলাপাড়ায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার মধ্যরাত থেকে ৩টা পর্যন্ত এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। মুখোশধারী ৭-৮ জনের একটি দল সশস্ত্র ডাকাত ঘরে ঢুকে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে প্রায় ২৪ লাখ ৪৮ হাজার টাকার স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার ধানখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ড ধানখালী গ্রামে দেলোয়ার জমাদ্দার (৬৫) ও তাঁর পরিবার সোমবার রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েন।

রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের ৭-৮ জন মুখোশধারী ডাকাত ঘরের দরজার লক ভেঙ্গে ঘরে ঢুকে তার হাত-পা বেঁধে খাটে শুইয়ে রাখে। একই সঙ্গে মহিলাদেরও একটি রুমে নিয়ে আটকে রাখে।

এসময় পিস্তল ও রামদা উঁচিয়ে তারা ঘরের চাবি নিয়ে আলমারি ও শোকেস খুলে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে।সূত্রটি আরও জানায়, ডাকাতরা বরিশালের আঞ্চলিক ভাষায় কথা বলছিল।

তাদের মধ্যে একজন লুঙ্গি পরিহিত ও কাঁচা দাড়িওয়ালা ছিল, বাকিরা শর্ট প্যান্ট পরা ছিল। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

মোয়াজ্জেম হোসেন

২৫-০৩-২০২৫

কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD