বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
বরিশালে ২০২৫ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার জেলা পর্যায়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বরিশালে ২০২৫ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার জেলা পর্যায়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

Sharing is caring!

পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ

বরিশালে ২০২৫ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার জেলা পর্যায়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

১৭ই মার্চ সোমবার সকাল ১১ টায় জেলা প্রশাসন বরিশালের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে ২০২৫ সালের এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার জেলা পর্যায়ে প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়।

জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল উপমা ফারিসা। এসময় উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশের প্রতিনিধিসহ সরকারি বেসরকারি স্কুলের প্রধান শিক্ষক বৃন্দরা।

শুরুতে ২০২৫ সালের এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার প্রস্তুতিমূলক সভার উপরে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।

পরে অংশগ্রহনকারীদের উপস্থিতিতে উন্মুক্ত আলোচনায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করা হয়। চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা আগামী ১০ এপ্রিল ২০২৪ থেকে সারাদেশে একযোগে শুরু হবে।

বরিশাল জেলায় এসএসসি পরীক্ষা কেন্দ্র ৬৭টি, দাখিল পরীক্ষা কেন্দ্র ১৭টি এবং এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা কেন্দ্র ১১টি মোট ৯৫টি পরীক্ষা কেন্দ্র রয়েছে এদের মধ্যে ছাত্র সংখ্যা ১৯১১০ জন, ছাত্রী সংখ্যা ১৬৪৩৫ জন, মোট শিক্ষার্থীর সংখ্যা ৩৫৫৪৫ জন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD