বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি কলাপাড়ায় অটোরিকশা- মোটরসাইকেল সংঘর্ষ। আহত-৪ মহিপুর কেয়ার মডেল হাসপাতালে হামলা-ভাঙ্গচুর, আতঙ্কে রোগী-কর্মীরা কলাপাড়ায় রুফটপ সোলারে জাতীয় অগ্রাধিকারের আহ্বান রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা?
বাউফলে বিএনপি নেতার বাসভবন থেকে টিসিবির পণ্য উদ্ধার

বাউফলে বিএনপি নেতার বাসভবন থেকে টিসিবির পণ্য উদ্ধার

Sharing is caring!

মো.আরিফুল ইসলাম , বাউফল প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফল উপজেলার দাসপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মজিবর আকনের বাড়ি থেকে টিসিবির পণ্য উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) দিবাগত রাত দুইটার দিকে দাসপাড়া ইউনিয়নের কাঠেরপুল এলাকার আকন বাড়ি থেকে টিসিবির পণ্যগুলো উদ্ধার করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নিজে ডিলার না হয়েও মজিবর আকন টিসিবির পণ্য নিয়ে সিন্ডিকেট গড়ে তুলেছেন।

মজিবর আকন তার অনুসারী কয়েকজন ব্যক্তির নামে ডিলারশীপ নিয়ে টিসিবির পণ্য বিক্রি নিয়ন্ত্রণ করছেন। বাউফলের খাদ্য কর্মকর্তাকে ম্যানেজ করে স্বচ্ছল ব্যক্তিদের নামে টিসিবির কার্ড নিয়ে তিনি বেশীরভাগ পণ্য কালোবাজারে বিক্রি করে আসছেন।

বিএনপি নেতা হলেও বিগত  সরকারের আমল থেকে তিনি এসব অনৈতিক কাজের সঙ্গে জড়িত রয়েছেন। সাধারণ মানুষ টিসিবির পণ্য না পেয়ে ক্ষুব্দ হন মজিবর আকনের উপর। মজিবর আকনের বাসায় টিসিবির পণ্য মজুদ করে রাখার খবর ছড়িয়ে পড়লে মঙ্গলবার রাতে বিক্ষুব্দ এলাকাবাসী তার বাড়ি ঘেরাও করে উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করেন।

পরে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে স্থানীয় গ্রাম পুলিশ ইউনুচ চৌকিদার ওই বাড়িতে গিয়ে মজিবর আকন ও তার ভাই রাজ্জাক আকনের বাসা থেকে ৪০ কেজি মশুর ডাল, ৩১ কেজি চাল, ২লিটারের ৭৯টি সয়াবিন তেলের খালি বোতল ১৭ কেজি বুটের ডাল এবং ৪৪ লিটার সয়াবিন তেল উদ্ধার করেন। বিক্ষুব্দ এলাকাবাসী জানান, মজিবর আকন কাঠেরপুল এলাকায় গুদাম দেখিয়ে খাদ্য বান্ধব কর্মসূচীর ডিলারশীপ নিয়েছেন।

কিন্তু তিনি চুরির উদ্দেশ্যে কাঠেরপুলের পরিবর্তে নিজ বাড়িতে বসে খাদ্য বান্ধব কর্মসূচীর চাল বিক্রি করেন। এতে এলাকাবাসী ভোগান্তির শিকার হচ্ছেন। মজিবর আকনের বিষয়টি উপজেলা প্রশাসনকে একাধিকবার অবহিত করা হলেও রহস্যজনক কারনে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

মজিবর আকন অনিয়মের সঙ্গে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে বলেন, আমার এক আত্মীয় আমার বাড়িতে এসব পণ্য রেখেছেন।  উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম বলেন, তদন্ত করে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মো. আরিফুল ইসলাম বাউফল প্রতিনিধি

তারিখ-১২/০৩/২৫ইং

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD