মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
পটুয়াখালীতে অবসরপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তার উপরে মাদক ব্যবসায়ীর অতর্কিত হামলা

পটুয়াখালীতে অবসরপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তার উপরে মাদক ব্যবসায়ীর অতর্কিত হামলা

Sharing is caring!

মু,হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

পটুয়াখালী পৌর শহরের ১ নং ওয়ার্ড জৈনকাঠীর বাসিন্দা অবসরপ্রাপ্ত  প্রশাসনিক কর্মকর্তা মো,নাসির উদ্দিন আহম্মেদ( ৭০) এর উপর স্থানীয় প্রতিবেশী দুই যুবক ইফতারির পূর্ব মুহূর্তে বৃদ্ধার উপর অতর্কিত হামলা ঘটনা ঘটে এমনটাই অভিযোগ উঠেছে ঐ ২ যুবকের বিরুদ্ধে।

গত (০৪’মার্চ) মঙ্গলবার বিকেল আনুমানিক ৫.৪৫ মিনিটের সময় তার নিজ বাসভবনের সামনে এঘটনা ঘটে। হামলাকারীরা হলেন, নাইম তালুকদার, পিতাঃ মঞ্জু তালুকদার, এবং  বাচ্চু গাজীর ছেলে। হামলায় আহত অবসরপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা নাছির উদ্দীন এবং তার পরিবার জানান ইফতারের আগ মূহুর্তে পৌন ছয়টার দিকে বাসার সামনে দাড়িয়ে ছিলেন নাসিম উদ্দিন।

এমন সময় হঠাৎ করে এসে তাকে ইচ্ছাকৃত ভাবে  অশোভনীয় আচরন কর এবং রোজার মধ্যে সিগারেট খেয়ে তার মুখমন্ডলে ধোঁয়া ছাড়ে এর প্রতিবাদ জানালে নাইম ও বাচ্চু মিলে তাকে মারধর শুরু করে।

এছাড়াও তারা বলেন হামলাকারীরা মাদক ব্যাবসায়ী এরা খুব জঘন্য প্রকৃতির লোক। অতর্কিত এ হামলায় গুরুতর আহত হয়ে পটুয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছেন সাবেক ঐ প্রশাসনিক কর্মকর্তা। তিনি উদ্ধর্তন মহলে বিচারের দাবী জানান।

এ বিষয় পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইমতিয়াজ আহমেদ জানান,এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি, তবে ভুক্তভোগীর অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD