বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার
বিএম কলেজের শিক্ষার্থীদের জন্য ছাত্রদলের পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী বিতরণ

বিএম কলেজের শিক্ষার্থীদের জন্য ছাত্রদলের পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী বিতরণ

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

সরকারী বিএম কলেজের সাধারণ শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি চিত্তবিনোদনের জন্য ক্রীড়া সামগ্রী হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে অধ্যক্ষ প্রফেসর শেখ মোঃ তাজুল ইসলামের মাধ্যমে বুধবার বাদ আসর ক্যাম্পাসের প্রতিটি হলের জন্য সৌজন্য উপহার স্বরূপ একটি করে ক্যারাম বোর্ড প্রদান করা হয় ।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি ও বরিশাল জেলা ও মহানগর ছাত্রদলের টিম প্রধান রিয়াদ উর রহমানের নেতৃত্বে বরিশাল মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির , সিনিয়র যুগ্ম সম্পাদক মাহমুদুল হাসান তানজিল সহ বিএম কলেজ ছাত্রদলের সদস্য সচিব তালুকদার সজল সহ বিপুল সংখ্যক নেতাকর্মী এই মহতি উদ্যোগ সাফল্যমণ্ডিত করতে অংশগ্রহণ করেন ।

এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের গৌরবোজ্জ্বল অতীত সংগ্রামী বর্তমান ও আগামীর প্রতিশ্রুতি সম্বলিত বুকলেট সাধারণ ছাত্রছাত্রীদের মাঝে বিতরণ করে তাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত আকারে দিক নির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি রিয়াদ উর রহমান ।

এ ছাড়াও বিএম কলেজের ছাত্রী হোস্টেলের জন্য ব্যক্তিগত উদ্যোগে বেশ কিছু দাবা এবং লুডুর বোর্ড কিনে দেন তিনি ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD