মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
পৈত্রিক সম্পত্তিসহ বাড়ী-ঘর জবর দখল থেকে রক্ষার প্রতিবন্ধী যুবকের সংবাদ সম্মেলন

পৈত্রিক সম্পত্তিসহ বাড়ী-ঘর জবর দখল থেকে রক্ষার প্রতিবন্ধী যুবকের সংবাদ সম্মেলন

Sharing is caring!

প্রতিনিধি (কলাপাড়া)পটুয়াখালীঃ
পটুয়াখালীর কলাপাড়ায় পৈত্রিক সম্পত্তিসহ বাড়ী-ঘর জবর দখল থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন করেছেন প্রতিবন্ধ যুবক নুর আলম। সোমবার বেলা এগারটায় কলাপাড়া রিপোর্টর্স ইউনিটিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নুর আলম।

এসময় উপস্থিত ছিলেন তার মা সালেহা বেগম, ভাইগ্না জাহিদুল। লিখিত বক্তব্যে নুর আলম বলেন, কলাপাড়া পৌর শহরের নাচনাপাড়া এলাকায় ৬৬ শতক পৈত্রিক সম্পত্তিতে ৩০ বছর ধরে বসবাস করছি।

আমার পিতা রহিম সিকদাররের সাথে স্থানীয় মাসুদ সিকদারের জমি থাকায় তার সাথে বহু বছর মামলা চলমান ছিল। মহামান্য হাইকোর্ট থেকে রায় প্রাপ্ত হইয়া আমরা শান্তিপূর্নভাবে ওই জমি ভোগ দখল করা অবস্থায় আমার পিতা মৃত্যুবরন করেন।

২০২৪ সালের ৫ আগষ্ট সরকার পরিবর্তন হওয়ার পর পূণরায় ঐ জমির দখল নিয়া স্থানীয় প্রভাবশালী ভূমিগ্রাসী মস্তফা মাতুব্বর, গাউস মাতুব্বর, খবির মুন্সী, কালাম মুন্সী, আনোয়ার ঘরামী, দুলাল ঘরামী, মামুন মৃধা জাল কাগজপত্রপত্র সৃষ্টি করে আমাদের ৩০ বছরের বাড়ী-ঘরের আইল-ভেরী কেটে সীমানা অতিক্রম করে বাড়ীর মধ্যে জমি দাবী করে আমাদের শারীরিক-মানসিক অত্যাচার করছে। প্রতিনিয়ত ভয়-ভীতিসহ জীবননাশের হুমকী দিচ্ছে।

বিষয়টি ইতোমধ্যে থানা পুলিশসহ স্থানীয় সেনাবাহিনী কমান্ডারকে অবহিত করা হয়েছে। সংবাদ সম্মেলনের পর আবারো হামলাসহ প্রাননাশের শংকার কথা তুলে ধরে নুর হোসেন বলেন, বর্তমানে আমি পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভূগছি। একজন প্রতিবন্ধী হিসাবে পৈত্রিক সম্পত্তিতে শান্তিপূর্ন ভোগ দখলে প্রশাসনিক-রাজনৈতিক কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

এ বিষয়ে জানতে চাইলে গাউস মাতুব্বর বলেন, নুর আলম গং প্রাপ্য পৈত্রিক সম্পত্তির অধিক জমি বিক্রি করেছেন। তারা একটি কুচক্রী মহলের ইন্দনে নতুন একটি ছাপরা ঘর তুলে পুরো জমি পুনরায় দখলে উঠেপড়ে লেগেছে। যার ভোগান্তি জমি ক্রেতা হিসাবে আমাদের পোহাতে হচ্ছে। তবে গাউস মাতুব্বরের এমন বক্তব্য অসত্য বলে দাবী করেছেন নুর আলম।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া

১৭/০২/২০২৫

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD