শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১২:০৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি
বরিশালে মাদকসেবীদের বিরুদ্ধে কথা বলায় সাংবাদিক নাদিম মাহমুদকে কুপিয়ে জখম হয়েছে

বরিশালে মাদকসেবীদের বিরুদ্ধে কথা বলায় সাংবাদিক নাদিম মাহমুদকে কুপিয়ে জখম হয়েছে

Sharing is caring!

বরিশালে মাদকসেবীদের বিরুদ্ধে কথা বলায় সাংবাদিক নাদিম মাহমুদকে (৪০) কুপিয়ে জখম করা হয়েছে। শুক্রবার দুপুরে সদর উপজেলা চরমোনাই ইউনিয়নের চরহোগলা গ্রামে এ ঘটনা ঘটে।

আহত সাংবাদিক নাদিম মাহমুদ বলেন, তাদের এলাকায় নিয়মিতভাবে মাদক সেবন ও বিক্রি করে কতিপয় যুবক শাওন। এলাকায় মাদক বিক্রি করতে একাধিকবার নিষেধ করা হয় তাকে। এতে মাদকসেবী ও বিক্রেতারা ক্ষুদ্ধ হয়।

নাদিম অভিযোগ করে বলেন, এলাকার রাস্তার পাশে প্রসাব করতে বসলে মাদকসেবী শাওন জোমাদ্দার, তুহিন জোমাদ্দার, শাহিন জোমাদ্দার তাদের পিতাঃ সেন্টু জোমাদ্দারসহ সন্ত্রাসীরা ধারালো অস্ত্র নিয়ে হামলা করে।

হামলাকারীরা সাংবাদিক নাদিমকে বেধরকভাবে কুপিয়ে আহত করেছে। খবর পেয়ে পুলিশ আসার পূর্বে হামলাকারীরা পালিয়েছে।

ঘটনাটির বর্ণনা দেয়ার জন্য সাংবাদিক নাদিম মাহমুদ কোতয়ালী মডেল থানায় উপস্থিত হলে অফিসার ইনচার্জ মিজানুর রহমান তাকে চিকিৎসা নেয়ার জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

হামলাকারী শাওনসহ অন্যদের কাছে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে কোন মন্তব্য করবে না।

তবে প্রত্যক্ষদর্শী মামুন জানান সাংবাদিক নাদিমের সাথে শাওনের পরিবারের সাথে হাতাহাতি হয়েছে এতে নাদিম রক্তাক্ত জখম হয়েছে। তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD