মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
কলাপাড়ায় বিএনপি নেতার বাসায়  চুরি

কলাপাড়ায় বিএনপি নেতার বাসায়  চুরি

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি :

পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা বিএনপি’র দপ্তর সম্পাদক সাইদুর রহমানের বাসায় চুরি করে স্বর্ণ অলংকার টাকা ও মালামাল নিয়ে যায়।

সোমবার রাত ৮ টার দিকে  পৌর শহরের ৬ নং ওয়ার্ড নাইয়া পট্টি এলাকা এ ঘটনাটি ঘটনা ঘটেছে। জানা গেছে, বাসার সদর দরজার তালা ভেঙে চোর ঘরে প্রবেশ করে। এরপর ঘরে থাকা আলমারি, ওয়্যারড্রব এবং বিছানা ওলট-পালট করে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি করে নিয়ে যায়  চোরচক্র। এ বিষয়ে সাইদুর রহমান বলেন, সন্ধ্যা সাতটার দিকে আমার পরিবার,আমি ব্যক্তিগত কাজের জন্য বড় ভাইয়ের বাসায় যাই। সেখান থেকে বাসায় ফিরে দেখি ঘরের দরজায় তালা ভাঙ্গা।

আলমারি ড্রয়ার ভেঙে আংটি, গলার চেইন ও পাঁচ হাজার টাকাসহ মালামাল চুরি করে নিয়ে যায়। এর আগে গত শনিবার সন্ধ্যায়  পৌরশহরের ঐশি জুয়েলার্সের মালিক মহাদেব কর্মকারের চিঙ্গড়িয়া এলাকার বাসায় তিন সন্ত্রাসী হানা দিয়েছে। বর্তমানে এই ঘটনার এলাকায় মানুষ আতঙ্কিত রয়েছে।

কলাপাড়া থানার অফিসার্স ইনচার্জ জুয়েল ইসলাম বলেন, এই বিষয়ে লিখিত কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনান্য ব্যবস্থা গ্রহণ করা হবে।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD