মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
কলাপাড়ায় চেনতনাশক খাইয়ে এক পরিবারের সর্বস্ব লুট, গুরুতর অসুস্থ-৬

কলাপাড়ায় চেনতনাশক খাইয়ে এক পরিবারের সর্বস্ব লুট, গুরুতর অসুস্থ-৬

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়ায় খাবারের সঙ্গে চেতনানাশক খাইয়ে এক পরিবারের সর্বস্ব লুটে নিয়েছে দুর্বৃত্তরা।

এঘটনায় গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬ জন। মঙ্গলবার ভোররাতে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামে আব্বাস হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত এগারোটার দিকে আব্বাসের পরিবারের ৬ সদস্য খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। সকাল গড়িয়ে বেলা বাড়লেও কারো ঘুম না ভাঙায় প্রতিবেশিরা গিয়ে তাদের ঘুম ভাঙান।

পরে ঘুম থেকে উঠে দেখতে পান, দুর্বৃত্তরা টিনের বেড়া কেটে ঘরে প্রবেশ করে ২ লাখ টাকা, ৩ ভরি স্বর্ন ও ৫ টি এনড্রয়েট মোবাইল সহ অন্যান্য মালামাল লুটে নেয়। এসময় তারা গুরুতর অসুস্থ বোধ করলে প্রতিবেশিরা তাদের হাসপাতালে ভর্তি করেন।

তাদের দাবি, সবার অজান্তে আগে ভাগে দুর্বৃত্তরা তাদের খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে এমন কান্ড ঘটিয়েছে। কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন, এঘটনায় কোন অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হইবে।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD