বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:১০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা বরিশালে সাংবাদিকদের সাথে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২। শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড শ্রমিক নেতা জাফরুল হাসানের মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান
কলাপাড়ায় স্লুইসগেইট নির্মাণ কাজে বাঁধা ও ফসলের ন্যায্যমূল্য পেতে প্রতিবাদ ও কৃষক সমাবেশ

কলাপাড়ায় স্লুইসগেইট নির্মাণ কাজে বাঁধা ও ফসলের ন্যায্যমূল্য পেতে প্রতিবাদ ও কৃষক সমাবেশ

oplus_0

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়ায় নীলগঞ্জ ইউনিয়নের নিচকাটা স্লুইসগেট নির্মাণ কাজে বাঁধা ও উপজেলা প্রশাসন কতৃক গৃহীত সিদ্ধান্ত ধানের মন ৪০ কেজি বাস্তবায়ন না হওয়ায় প্রতিবাদ সমাবেশ করেছে কৃষকরা।

বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বেলা ১১ টায় কলাপাড়া পৌরশহরের মনোহরী পট্টিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ঘন্টাব্যাপী সমাবেশে বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার সভাপতি জিএম মাহবুবুর রহমানের সভাপতিত্বে অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন,বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক নয়নাভিরাম গাইন (নয়ন),ডালবুগঞ্জ ইউনিয়ন কৃষক সমিতির আহ্বায়ক শহিদুল ইসলাম,নিচ কাটা গ্রামের ভুক্তভোগী কৃষক অমল চন্দ্র ঘরামী প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা কমিউনিস্ট পার্টির উপজেলা সাধারণ সম্পাদক কমরেড নাসির তালুকদার, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির উপজেলা শাখার আহবায়ক মো.রফিকুল ইসলাম প্রমুখ।

এসময় বক্তারা নীলগঞ্জ ইউনিয়নের নির্মাণাধীন স্লুইসগেটের কাজে বাঁধা দেয়া ও ধানের মন চল্লিশ কেজি বাস্তবায়ন না হওয়া সহ কৃষক বঞ্চিত নানা অনিয়মের কথা তুলে ধরে তা বন্ধ ও খাল-স্লুইচ মুক্ত করে কৃষকের স্বার্থে যাতে ব্যাবহার হয় তা বাস্তবায়ন করার দাবি তুলে ধরেন। সমাবেশ সঞ্চালনা করেন, বাংলাদেশ কৃষক সমিতির উপজেলা শাখার সাধারণ সম্পাদক শিক্ষক আতাজুল ইসলাম।

সমাবেশ শেষে একটি প্রতিবাদ মিছিল বের করে কলাপাড়া পৌর শহরের প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে বিষয়টি অবহিত করেন কৃষকরা।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD