বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজের কর্মসূচি

বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজের কর্মসূচি

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধিঃ

কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজের উদ্যোগে আলোচনা সভা, গান, কবিতা পাঠের মাধ্যমে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ দেশ মাতৃকার সন্তানদের স্মরণ করা হয়েছে।

এ উপলক্ষে কলেজের শিক্ষক মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ শাহআলম মিয়া।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. ফাতেমা হেরেন। অনুষ্ঠানের শুরুতে বাংলা বিভাগের প্রভাষক মো. রেজাউল করিম পবিত্র কোরান থেকে তেলওয়াত করেন। পবিত্র গীতা পাঠ করেন বাংলা বিভাগের প্রভাষক পরিতোষ চন্দ্র রায়, পবিত্র ত্রিপিটক পাঠ করেন উদ্ভিদবিদ্যা বিভাগের প্রভাষক মেরি সান।

বৈষম্য বিরোধী আন্দোলনের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন পদার্থবিদ্যা বিভাগের প্রভাষক মো. ইউসুফ আলী, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মো. আবু ইউসুফ, সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. ফারুক হোসেন।

সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. ফাতেমা হেরেন বিশ্ব কবি রবীন্দ্র নাথ ঠাকুরের ‘ঝড়ের খেয়া’ কবিতা থেকে আবৃত্তি করে শোনান। এ ছাড়া সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. রাসেল সিকদার বৈষম্য বিরোধী আন্দোলন নিয়ে স্ব-রচিত কবিতা পাঠ করেন।

পদার্থবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আবদুস সবুর খান এবং বাংলা বিভাগের প্রভাষক শ্যামল চন্দ্র মিত্র সুললিত কন্ঠে দেশাত্মবোধক গান পরিবেশন করেন। সবশেষে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

দোয়া-মোনাজাত পরিচালনা করেন ইসলামী শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ শাহআলম মিয়া।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া

২৮/১১/২০২৪

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD